1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সোনামসজিদ স্থল বন্দরে ভারতীয় ট্রাক থেকে বিপুল পরিমাণ মোবাইল সহ ১ জনকে আটক করেছে বিজিবি

  • শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩
  • ৮৮ বার পড়া হয়েছে

সোনামসজিদ স্থল বন্দরে ভারতীয় ট্রাক থেকে বিপুল পরিমাণ মোবাইল সহ ১ জনকে আটক করেছে বিজিবি

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থল বন্দর সীমান্তে কোটি টাকার ভারতীয় বিভিন্ন প্রকার ১৩২টি মোবাইল ফোন, ১টি ভারতীয় ট্রাকসহ ১ জন আসামীকে আটক করেছে ৫৯ বিজিবি।

সোনামসজিদ বিওপির ক্যাম্প কমান্ডার জানান, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার (৭ জানুয়ারি) বিকাল ৪ টার দিকে ৫৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আমীর হোসেন মোল্লা (পিবিজিএম, পিএসসি) এর নেতেৃত্বে ১৩ জন বিজিবি সদস্য নিয়ে অভিযান পরিচালনা করেন।

অভিযানে সোনামসজিদ কাস্টমস কর্মকর্তাসহ ৫ জন সদস্যের সমন্বয়ে একটি বিশেষ টহল দল অত্র ব্যাটালিয়নের অধিনস্থ সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৬ মেইন হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সোনামসজিদ স্থলবন্দর এলাকায় এই অভিযান পরিচালনা করেন।

উক্ত অভিযানে সন্দেহজনকভাবে ১টি ভারতীয় পন্যবাহী ট্রাক তল্লাশী করে চালকের বসার উপরের বক্স হতে ১৩২টি ভারতীয় বিভিন্ন প্রকার মোবাইল ফোন এবং ১টি ট্রাকসহ (ট্রাক নম্বর WB- 59, 8130) ট্রাক ড্রাইভারকে আটক করেন।

আটককৃত ট্রাক ড্রাইভার ভারতীয় নাগরিক। সে ভারতের মালদা জেলার ইংলিশ বাজার থানার নরেন্দ্রপুর গ্রামের মোঃ আজিজুল আলীর ছেলে সোলেমান আলী (২৮)।

এ ব্যাপারে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা (পিবিজিএম, পিএসসি) বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন,

বর্তমানে করোনা পরিস্থিতিতে ভারতীয় চোরাকারবারীরা যাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সেই লক্ষে সীমান্তে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ব্যাটালিয়ন সদর দপ্তর হতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

আটককৃত মোবাইল ফোন ও ট্রাকসহ ধৃত আসামীর ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহন প্রক্রিয়াধীন বলেও জানান।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews