1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

কালিয়াকৈর সরকারি কলেজে মশার উপদ্রব ও দুর্গন্ধ, ব্যাহত শিক্ষা কার্যক্রম

  • সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

মোঃ ইমরান হোসেন , গাজীপুর জেলা প্রতিনিধি :

গাজীপুরের কালিয়াকৈরে চন্দ্রায় অবস্থিত কালিয়াকৈর সরকারি কলেজের লেকে দীর্ঘদিন ধরে বাজারের বর্জ্য ও আবর্জনা ফেলার কারণে পরিবেশ বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। লেকজুড়ে জমে থাকা কচুরিপানা,

প্লাস্টিক ও পচনশীল বর্জ্য থেকে দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি মশার ভয়াবহ উপদ্রব দেখা দিয়েছে। এতে শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাই চরম দুর্ভোগে পড়েছেন।

চলমান এইচএসসি পরীক্ষার সময় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। পরীক্ষার্থীরা জানান, মশার কামড় ও দুর্গন্ধের কারণে পরীক্ষার হলে মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়ছে। অনেক সময় মশা তাড়াতে কয়েল ব্যবহার করতে হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, কলেজের একাডেমিক, প্রশাসনিক ও অনার্স ভবনের পাশের লেকের বড় অংশজুড়ে কচুরিপানা ও বিভিন্ন ধরনের বর্জ্য জমে রয়েছে। এতে একদিকে পরিবেশ দূষিত হচ্ছে, অন্যদিকে ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগের ঝুঁকি বাড়ছে।

এইচএসসি পরীক্ষার্থীরা বলেন, পরীক্ষার হলে বসেও মশার কামড় সহ্য করতে হচ্ছে। দুর্গন্ধের কারণে অনেক সময় স্বাভাবিকভাবে বসে থাকাও কঠিন হয়ে যায়।

শিক্ষক পরিষদের সম্পাদক সেলিম হোসেন বলেন, এটি শুধু পরিবেশগত সমস্যা নয়, জনস্বাস্থ্যের জন্যও হুমকি। লেকটি পরিষ্কার করে বর্জ্যমুক্ত করা হলে মশার উপদ্রব কমবে, পরিবেশের উন্নতি হবে এবং মাছ চাষেরও সুযোগ সৃষ্টি হবে।

কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আহমাদুল্লাহ জানান, শিক্ষার্থীদের স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে বিষয়টি ইতোমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হলে শিক্ষার অনুকূল পরিবেশ ফিরে আসবে।

শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা দ্রুত বর্জ্য অপসারণ, লেক সংস্কার এবং বাজারের ময়লা ফেলা বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের প্রত্যাশা, দ্রুত কার্যকর পদক্ষেপের মাধ্যমে কলেজের শিক্ষাবান্ধব পরিবেশ পুনরুদ্ধার হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews