ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানার রহনপুর স্টেশনের নিকট ভোর ৬টার দিকে খুলনাগামী মহানন্দা ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানান সকাল ৬টার দিকে মহানন্দা ট্রেন যাওয়ার পর কলেজ গেট সংলগ্ন রেল লাইনে ওই যুবকের মরদেহ দেখতে পাই। নিহত যুবক সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের পালশাপাড়া গ্রামের মোঃ তরিকুল ইসলামের ছেলে আমিনুল হক (২৬)।
তারা আরও জানান, মৃতদেহের কিছুটা দূরে তার ব্যবহৃত স্মার্ট ফোন পাওয়া যায় তবে অনেক চেষ্টার পরেও মোবাইলটির লক খোলা যায়নি। স্থানীয়দের অনেকের দাবি তাকে খুন করে ফেলে রাখা হয়েছিলো,
তার শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে ছিলো। গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মুঠোফোনে জানান, এটি রেল পুলিশের বিষয় অতএব আমার কোন মন্তব্য না করাই ভালো।
রেল পুলিশের উপপরিদর্শক (এসআই) আতোয়ার রহমান মুঠোফোনে বলেন বিষয়টি আমরা অবগত, ঘটনাস্থলে আমরা গিয়ে মরদেহ উদ্ধার করেছি। বিস্তারিত ময়নাতদন্তের পর বলতে পারবো। ওসি সাহেবের সাথে কথা বলতেও বলেন তিনি।

Leave a Reply