ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় শাহীন বাবু (২২) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে রহনপুর- নাচোল সড়কের রহনপুর পৌর এলাকার চিনিয়াতলায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত ওই কলেজছাত্র নাচোল উপজেলার কসবা ইউনিয়নের জাদুপুর গ্রামের মোঃ একরামুল হকের ছেলে। সে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্র।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই কলেজ ছাত্র সাইকেল চালিয়ে কলেজ যাওয়ার সময় চিনিয়াতলা নামক স্থানে একটি ধানবাহী ট্রাক তাকে ধাক্কা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। পুলিশ ঘাতক ট্রাকটি ( ঢাকা -মেট্রো-১৪-১২৫৬) আটক করেছে।
বিষয়টি নিশ্চিত করে গোমস্তাপুর থানার ওসি মাহবুবুর রহমান জানান, নিহত ওই কলেজ ছাত্রের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply