গাজীপুরের কালিয়াকৈরে সাব রেজিস্টারের কর্তব্যে অবহেলা ও দায়িত্বহীনতায় পানিতে ভিজে দলিল পত্র, বালাম বই সহ গুরুত্বপূর্ণ কাগজপত্র বিনষ্ট হয়েছে। উপজেলা সাব রেজিস্টারের কার্যালয়,
এজলাস ও অন্যান্য কক্ষে দলিল পত্র, বালাম বই সহ গুরুত্বপূর্ণ কাগজ অযত্নে ও অবহেলা করে ফ্লোরে স্তুপ করে রেখেছে ।
ফলে টানা কয়েকদিনের বৃষ্টির পানিতে ভিজে গুরুত্বপূর্ণ কাগজ বিনষ্ট হয়েছে। কোন কোন দলিলের বান্ডিলে উইপোকার আক্রমণে নষ্ট হয়েছে।
উপজেলা সাব রেজিস্টার অফিসের বিভিন্ন কক্ষে ঘুরে দেখা গেছে, ছাদের ভিতরে উপরিভাগের একাধিক ফাটল, রং- প্লাস্টার খসে পড়ছে ও ফ্লোরে স্যাঁতসেতে ভিজে রয়েছে।
অফিসের স্টাফরা ভিজা দলিল, বালাম বই গুলো ফ্যানের সাহায্যে ও ইলেকট্রিক আইরন করে শুকানো হচ্ছে। অনেক দলিল,
বালাম বই ও মূল্যবান কাগজপত্র পানিতে ভিজে লেখা অস্পষ্ট ও মুছে গেছে। এ ব্যাপারে কালিয়াকৈর উপজেলা দলিল লেখক সমিতির
সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম বলেন, কয়েকদিনের বৃষ্টিতে সাব রেজিস্টার ভবনের ফ্লোরে দলিল পত্র
পানিতে ভিজে গেছে। জরাজীর্ণ ভবন কাজ করতে সমস্যা হচ্ছে। নতুন ভবন খুবই প্রয়োজন। উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি মোঃ আজিজুর রহমান বলেন, টানা বৃষ্টির পানিতে ভিজে দলিল পত্র নষ্ট হয়েছে। অফিসে মূল্যবান দলিলপত্র ভিজে গেছে,
অনেক দলিল বালামে উঠানো হয় নাই সেইসব দলিলের লেখাগুলো মুছে গেছে। বিষয়টি নিয়ে আমরা খুবই চিন্তিত । যাহা কালিয়াকৈরবাসীর জন্য অপূরণীয় ক্ষতি।
জরাজীর্ণ ভবনে গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণ করা অত্যন্ত ঝুকিপূর্ণ । নতুন ভবনের জন্য আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, কিন্তু কোন কাজ হয়নি। সাব রেজিস্টার অফিসের জন্য নতুন ভবন
খুবই জরুরি। এ ব্যাপারে উপজেলা সাব রেজিস্টার মোঃ কামরুল হাসান বলেন, টানা বৃষ্টির পানিতে মূল্যবান দলিলপত্র ও বালাম ভিজে গেছে। তেমন ক্ষতি হয়নি।
ভবনটি অনেক পুরাতন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি। যে সমস্ত মূল্যবান দলিল ও বালাম ভিজে গেছে সেগুলো বাতাসের মাধ্যমে ও ইলেকট্রিক আইরন দিয়ে শুকানোর চেষ্টা করছি।



Leave a Reply