1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে সাবেক এমপি আব্দুল ওদুদ ও জাসদ নেতা মনিরের মনোনয়ন দাখিল

  • বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
  • ১৭০ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে সাবেক এমপি আব্দুল ওদুদ ও জাসদ নেতা মনিরের মনোনয়ন দাখিল

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের উপ-নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল ওদুদ ও জেলা জাসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির মনোনয়ন পত্র দাখিল করেন। দাখিলের পর গণমাধ্যমকর্মীদের আব্দুল ওদুদ বলেছেন, গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ষড়যন্ত্র করে নৌকাকে পরাজিত করতে ভূমিকা রেখেছিল আওয়ামী লীগেরই কিছু নেতাকর্মী। আসন্ন ১ ফেব্রুয়ারি উপ-নির্বাচনেও নৌকার বিরুদ্ধে কাজ শুরু করেছেন তারা। তবে এবার আওয়ামী লীগের পদে থেকে নৌকার বিরোধিতা করলে আর কোনো ক্ষমা নেই।

বুধবার (৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা একেএম গালিভ খাঁনের হাতে মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে মনোনয়নপত্র দাখিল করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এই এমপি।

নৌকার প্রার্থী আব্দুল ওদুদ বলেন, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে নৌকার জয়জয়কার ছিলো। অথচ আওয়ামী লীগের কিছু নেতাকর্মীদের ষড়যন্ত্রের কারণে এখানে নৌকার পরাজয় হয়। এবার যদি এমন কিছু হয়, তাহলে কেন্দ্রীয় কমিটির নিকট সুপারিশ করা হবে, তাদের যাতে আজীবন ক্ষমার দরজা বন্ধ হয়ে যায়। আশা করি, এবার সকল ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দিয়ে প্রধানমন্ত্রীকে নৌকার জয় উপহার দেওয়া হবে।

এ সময় তিনি আরও বলেন, গত নবম ও দশম জাতীয় সংসদে আমি এই আসনে এমপি ছিলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছাতে জেলায় ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড শুরু হয়। কিন্তু বিএনপির এমপি হারুনুর রশীদ নির্বাচিত হওয়ার পর এসব উন্নয়ন কাজ থেমে যায়। উন্নয়নবঞ্চিত হয় চাঁপাইনবাবগঞ্জ জেলাবাসী। আশা করি এই উপ-নির্বাচনে ভোটাররা নৌকায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

অপরদিকে, উপনির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা জাসদের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির। একইদিন দুপুর দেড়টার সময় তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দেন । এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জাসদের সভাপতি মোজাফফর হোসেন, জেলা জাসদের সহসভাপতি আব্দুল হামিদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবু হেনা বাবলু, জেলা জাতীয় যুবজোটের সভাপতি তরিকুল ইসলাম, জেলা যুবজোটের সাংগঠনিক সম্পাদক সারোয়ার্দ্দী ইসলাম, কেন্দ্রীয় জাসদ ছাত্রলীগের সহসভাপতি আব্দুল মজিদ, জেলা জাসদ ছাত্রলীগের সহসভাপতি আসিফ ইয়াসির প্রমুখ ।
জেলা নির্বাচন কর্মকর্তা ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের উপ-নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মোতাওয়াক্কিল রহমান জানান, বুধবার (৪ জানুয়ারি) দুপুর ১টা পর্যন্ত এই আসনে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন। এবং দুইজন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews