1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

লটারিতে প্রায় ১০০ কোটি টাকা জিতলেন প্রবাসী বাংলাদেশি

  • বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
  • ৭৭ বার পড়া হয়েছে

লটারিতে প্রায় ১০০ কোটি টাকা জিতলেন প্রবাসী বাংলাদেশি

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) প্রায় ১০০ কোটি টাকা জিতেছেন প্রবাসী এক বাংলাদেশি। নতুন বছরের প্রথম ‘বিগ টিকিট র‌্যাফেল ড্রতে’ রাজধানী আবুধাবিতে ২৪৭ সিরিজের সবচেয়ে বড় পুরস্কারটি জেতেন তিনি।

প্রবাসী ওই বাংলাদেশির লটারিতে পাওয়া অর্থের পরিমাণ ৩৫ লাখ দিরহাম। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৮ কোটি ১৭ লাখ ২৩ হাজার ২৯৫ টাকা। মঙ্গলবার (৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম খালিজ টাইমস।

প্রতিবেদনে বলা হয়েছে, আরব আমিরাতে লটারিতে বিশাল অংকের অর্থ জেতা প্রবাসী ওই বাংলাদেশির নাম মোহাম্মদ রাইফুল। তিনি আরব অমিরাতের আল আইন শহরের বাসিন্দা এবং পেশায় একজন গাড়িচালক।

খালিজ টাইমস বলছে, আল আইন শহরের মোহাম্মদ রাইফুল গত বছরের ১০ ডিসেম্বর কেনা টিকিটে সর্বকালের সবচেয়ে বড় পুরস্কার জিতেছেন। তার টিকিট নাম্বার ছিল ০৪৩৬৭৮। অবশ্য বিশাল এই পুরস্কারের ড্রয়ের পরও অনুষ্ঠানের আয়োজকরা বিজয়ী রাইফুলের সঙ্গে যোগাযোগ করতে পারেননি।

কারণ ৩৯ বছর বয়সী রাইফুল সেসময় গাড়ি চালাচ্ছিলেন। পরে সৌভাগ্যবশত আয়োজকরা আল আইনের এই বাসিন্দার সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হন এবং তার লটারি জেতার খবরটি পৌঁছে দেন।

প্রবাসী রাইফুল আল আইন শহরের একটি কোম্পানিতে পিক-আপ চালক হিসেবে কাজ করেন এবং গত নয় বছর ধরে তিনি লটারির টিকিট কিনছেন। তার বিজয়ী এই টিকিটটি ২০ জন বন্ধুর একটি গ্রুপের মাধ্যমে অনলাইনে কেনা হয়েছিল এবং তাদের সবাই এখন পুরস্কারের অর্থ ভাগাভাগি করবেন।

লটারি জেতার পর রাইফুল বলেন, ‘আমি গত ১২ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে বসবাস করছি। আমি বিশ্বাস করতে পারছি না যে, আমি (এটা) জিতেছি। আমি খুব উত্তেজিত এবং আনন্দিত।’

টাকাটা কিভাবে ব্যবহার করবেন জানতে চাইলে রাইফুল কোনও উত্তর দিতে পারেননি। কারণ এ নিয়ে তিনি এখনও কোনও পরিকল্পনা করেননি। তার ভাষায়, ‘আজ রাতে আমি বিজয়ী হিসেবে কল পাবো, সেই আশা করিনি।’ অনরাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews