1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

মৌমাছির গুঞ্জন খেতে সরিষা মৌমাছির মিতালি -বাক্স বসিয়ে মধু সংগ্রহ করছেন মৌ-চাষিরা

  • মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩
  • ২১০ বার পড়া হয়েছে

মৌমাছির গুঞ্জন খেতে সরিষা মৌমাছির মিতালি -বাক্স বসিয়ে মধু সংগ্রহ করছেন মৌ-চাষিরা

ফয়সাল আযম অপু, চাপাইনবাবগঞ্জ: মৌমাছির গুঞ্জন খেতে সরিষা মৌমাছির মিতালি -বাক্স বসিয়ে মধু সংগ্রহ করছেন মৌ-চাষিরা। চাঁপাইনবাবগঞ্জের মৌ-চাষিরা মধু আহরণে ব্যস্ত সময় পার করছেন। যদিও সল্প সময়ের চাষ এটা, চাতকের মতো চেয়ে তাকতে হবে একটি বছর। যে কারনে সরিষা খেতের পাশেই মৌ-বাক্স বসিয়ে মধু সংগ্রহ করছেন মুয়ালরা। কম খরচে এই প্রযুক্তি ব্যবহার করে মধু সংগ্রহ করা যায় বলে তরুণ যুবকরা ঝুঁকছেন মধু সংগ্রহ পেশায়। এছাড়াও মধুচাষিরা কৃষি দফতর থেকে স্বল্পসুদে ঋণ ও নিরাপদ মধু সংগ্রহের উপকরণ পাওয়ায় অনেকের আগ্রহ বাড়ছে।

জেলা কৃষি দফতর সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জে ১১৪ জন মধুচাষি, জেলার বিভিন্ন জায়গায় ৭৫৩টি মৌ-বাক্স বসিয়ে মধু সংগ্রহের কাজ করছেন। এরমধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ১৫ জন মধুচাষি ১৩০টি মৌ-বাক্স, শিবগঞ্জ উপজেলায় ১৫ জন মধুচাষি ১৩৫টি মৌ-বক্স, গোমস্তাপুর উপজেলায় ৫৫ জন মধুচাষি ৩৫০টি মৌ-বাক্স ও ভোলাহাট উপজেলায় ২৮ জন মধুচাষি ২৪০টি মৌ-বাক্স মাঠে স্থাপন করে মধু সংগ্রহ কাজে ব্যস্ত সময় পার করছেন।

সরিষা ফুল থেকে মধু আহরণের পদ্ধতি সম্পর্কে শরিফুল আলম বলেন, ‘মধু সংগ্রহের জন্য কাঠ দিয়ে তৈরি করা হয় এক প্রকার বিশেষ বাক্স। ওই বাক্সের ভেতরে মোম দিয়ে বানানো একটি সিড লাগানো হয়। তারপরেই বাক্সের মধ্যেই রাখা হয় ‘রানি মৌমাছি’। রানির আকর্ষণে সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করে পুরুষ মৌমাছিরা। পরে তারা মধু সংগ্রহ করে বাক্সের ভিতরে নতুন করে আশ্রয় খোঁজে।’

মৌচাষি রাকিব উদ্দিন বলেন, ‘বিস্তীর্ণ সরিষা খেতের পাশে মৌ-বাক্স বসানো হয়। এসব বাক্স থেকে ২ সপ্তাহে গড়ে প্রায় ১০ থেকে ১২ মণের মতো মধু পাওয়া যায়। এই মধু ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার পাইকাররাও কিনে নিয়ে যায়। এখন পর্যন্ত প্রায় ২৫ মণ মধু সংগ্রহ করা হয়েছে। এই বছরেই দেড়শ মণ মধু সংগ্রহ করার ইচ্ছা রয়েছে।’

সুমন আলী নামের আরেক মধুচাষি বলেন, ‘সাধারণ বাজারে সব রকমেরই মধু পাওয়া যায়। শীতকালে বিশেষ করে সরিষা ফুলের মধু পাওয়া যায়। ৪শ থেকে সাড়ে ৪শ টাকা কেজি দরে এই মধুগুলো বাজারে বিক্রি করা হয়।’

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক ড. পলাশ সরকার ঢাকা মেইলকে বলেন, ‘ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত চলে সরিষা ফুল থেকে মধু উৎপাদনের প্রধান মৌসুম। জেলায় চলতি মৌসুমে ২১ হাজার ৪৭০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের সরিষা চাষ করা হয়েছে। বাক্স পদ্ধতি ব্যবহার করে বাণিজ্যিকভাবে সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করে থাকে মধুচাষীরা। সরিষা ফুল থেকে সংগ্রহ করা মধু গুণে-মানে অত্যন্ত ভালো। এ ফুলের মধুতে কোনো প্রকার ভেজাল থাকে না, একেবারে খাঁটি।’

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews