1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

কালিয়াকৈর বিভিন্ন প্রকল্পের অধীনে ৩ কোটি ৫০ লক্ষ টাকার চেক বিতরণ

  • সোমবার, ২২ জুন, ২০২৬
  • ১১৬ বার পড়া হয়েছে

মোঃ ইমরান হোসেন, গাজীপুর জেলা  প্রতিনিধি :

গাজীপুরের কালিয়াকৈরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর  ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় বিভিন্ন প্রকল্পের অনুকূলে ৩ কোটি ৫০ লক্ষ টাকার চেক বিতরণী শুভ উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের টিআর,কাবিখা,কাবিটার বরাদ্দকৃত বিভিন্ন প্রকল্পের ২ কোটি ৫৬ লক্ষ ৪০ হাজার টাকা  ও

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) আওতায়  ৯৩ লক্ষ টাকা সহ সর্বমোট ৩ কোটি ৪৯ লক্ষ ৪০ হাজার টাকার আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর -১ আসনের জাতীয় সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য মোঃ মজিবুর রহমান।

উপজেলা নির্বাহী অফিসার এ,এইচ,এম ফখরুল হুসাইনের সভাপতিত্বে  ও পৌর  নির্বাহী জাহিদুল আলম তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র সহ-শ্রম ও বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবীর  খান,

সাবেক উপজেলা চেয়ারম্যান  ও বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল লতিফ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি মুহাম্মদ হেলাল উদ্দিন,

কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি আ,ন,ম খলিলুর রহমান ইব্রাহিম,  উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমদ সহ বিএনপির  সিনিয়র নেতৃবৃন্দ ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা  জাকারিয়া আলম জানান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের  টিআর ১০১ টি প্রকল্পের আওতায় ১ কোটি ২০ লক্ষ টাকা ও কাবিখা/

কাবিটা ৪৪ প্রকল্পের আওতায় ১ কোটি ৩৬ লক্ষ ৪০ হাজার টাকা সহ ১৪৫ প্রকল্পের আওতায়  সর্বমোট ২ কোটি ৫৬ লক্ষ ৪০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

উপজেলা প্রকৌশলী মোঃ মাকসুদুন্নবী জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) আওতায় পৌরসভা ও উপজেলায় মোট ৩১ জামে মসজিদে  প্রতিটা ৩ লক্ষ  টাকা করে মোট ৯৩ লক্ষ  টাকার আর্থিক অনুদান প্রদান করেন।

এছাড়া উপজেলা পরিষদের আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী ও পৌরসভার অর্থায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্ক  ও সাপের বিষের প্রতিষেধক বিতরণ করা হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews