1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

গাজীপুরে টানা বৃষ্টিতে জলবদ্ধতায় দুইদিন যাবত অর্ধ শতাধিক কারখানা বন্ধ

  • বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

মোঃ ইমরান হোসেন, গাজীপুর জেলা প্রতিনিধি :

গাজীপুরের কালিয়াকৈরে টানা প্রবল দু’ঘণ্টার বৃষ্টিতে  ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা -পল্লী বিদ্যুৎ  ও পৌরসভার  তিনটি ওয়ার্ডে জলাবদ্ধতায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে।   ফ্লোরে   পানি জমে থাকায়   দুইদিন যাবত  অর্ধ শতাধিক  কলকারখানা বন্ধ রয়েছে।ফলে উৎপাদনে মারাত্মক ব্যাহত হচ্ছে ।

মঙ্গলবার টানা দু’ঘণ্টার প্রবল বৃষ্টিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের  চন্দ্রা- পল্লী বিদ্যুৎ এলাকা এবং পৌরসভার  বিশ্বাস পাড়া,   হাবিবপুর , হরিনাটি সহ পার্শ্ববর্তী এলাকায়  জলবদ্ধতায়  দুদিন যাবত   ভুক্তিভোগীরা সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে।

পৌরসভার ৭.৮. ও ৯ নং ওয়ার্ডে শিল্পাঞ্চল   এলাকায় অপরিকল্পিতভাবে বাসা বাড়ি,হাউজিং প্রকল্প ও বিভিন্ন কলকারখানা গড়ে উঠেছে। প্রয়োজনীয় রাস্তা, পর্যাপ্ত  ট্রেনের ব্যবস্থা,

যেখানে সেখানে ময়লার বাঘার ও পৌর কর্তৃপক্ষের চরম উদাসীনতা এবং অবহেলার কারণে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতার মূল কারণ বলে পৌরবাসী  জানান।

৫ আগস্ট ২০২৪ পর থেকে পৌর মেয়র ও কাউন্সিলরদের পদ বিলুপ্তি হওয়ার পর কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার পৌর প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। আষাঢ় মাসে ভরা বৃষ্টির মৌসুম।

এ ব্যাপারে পৌর কর্তৃপক্ষের আগাম প্রস্তুতি ও  প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করায়  জলাবদ্ধতায়  প্রায় ২ লক্ষাধিক নাগরিকের সীমাহীন দুর্ভোগের  শিকার হচ্ছে।

সকালে আগাম প্রস্তুতির অভাব, গুরুত্বপূর্ণ এলাকার পানি নিষ্কাশনের  পদক্ষেপ গ্রহণ না করা , যত্রতত্র ময়লার স্তুপ করে রাখা ,

প্রয়োজনীয় ড্রেনের ব্যবস্থা গ্রহণ না করা, দায়িত্বপ্রাপ্তদের  খামখেয়ালী ও উদাসীনতার ফলে   পৌরবাসী নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।

বিভিন্ন এলাকায় সরেজমিনে ঘুরে দেখা যায়, বৃষ্টিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে হাঁটু পানি, যানবাহনের ধীরগতি।মহাসড়কে হরিণ হাটি এলাকায়   জাল দিয়ে মাছ ধরতে দেখা গেছে ।

এছাড়া আশপাশের বাসা বাড়িতে ঢুকে পড়েছে ড্রেনের নোংরা পানি। তলিয়ে গেছে শাখা সড়কগুলো।

পৌরসভার ড্রেন দিয়ে কম পরিমাণে পানি নিষ্কাশনের কারণে এ জলবছাতার সৃষ্টি হয়েছে। টানা কয়েক ঘন্টার প্রবল বৃষ্টিতে পৌরসভার ৭.৮ও ৯ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকার সড়ক সহ বাসা বাড়িতে হাঁটু পানির সৃষ্টি হয়।

এতে লোকজনদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।বিভিন্ন কলকারখানায় কর্মরত শ্রমিকদের বাসা বাড়িতে পানি বন্দি অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিনাতিপাত করছে।

গাজীপুর ১ আসনের সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান জলবদ্ধতা এলাকা পরিদর্শন করেন এবং দ্রুত পানি নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার  ও পৌর প্রশাসক এ,এইচ, এম ফখরুল হুসাইন বলেন, কয়েক ঘণ্টার টানা বৃষ্টির কারণে ড্রেন দিয়ে পানি নিষ্কাশন হতে পারছে না।

ট্রেনের মুখে বিভিন্ন ময়লা আবর্জনা এসে জড়ো হয়েছে। সবাইকে সচেতন হতে হবে। পানি নিষ্কাশনে কাজ চলছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews