1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

কালিয়াকৈর বাইপাস এখন গলার কাঁটা, আন্ডারপাসে যানজটে যাত্রীদের সীমাহীন দুর্ভোগ

  • সোমবার, ৮ জুন, ২০২৬
  • ১০৬ বার পড়া হয়েছে

মোঃ ইমরান হোসেন, গাজীপুর জেলা প্রতিনিধি :

গাজীপুরের কালিয়াকৈরে  বাইপাসের  আন্ডারপাস   এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে।  প্রতিদিন হাজারো যাত্রী সাধারণ ও  চালকদের  ঘন্টার পর ঘন্টা ভোগান্তির কারণে  চরম দূর্ভোগ পোহাচ্ছে ।

উপজেলার কালিয়াকৈর বাইপাসে সরু রাস্তায় অটোরিকশা, বাস, ট্রাক, মোটরসাইকেল ও প্রাইভেটকারের চাপে সকাল-বিকেল তীব্র যানজট লেগেই থাকে।

অপরদিকে আন্ডারপাসের রাস্তা সরু হওয়ার কারণে বিকল্প রাস্তা না থাকায় এবং  বেপরোয়া  অটোরিকশা চলাচলই যানজটের  কারণ। এরই মধ্যে  ট্রাক-বাস ও  কভার্ডভ্যান -লড়ি আন্ডারপাসের রাস্তায় পারাপারে যানজট তীব্র আকার ধারণ করে। এ যানজট মুক্ত হতে  ২/৩ ঘন্টা সময় লাগে।

 কালিয়াকৈর  শিল্প কারখানা ও ব্যবসায়ী দিক দিয়ে ব্যস্ততম  এলাকা  হওয়ায় চন্দ্রা, সফিপুর মৌচাক থেকে প্রতিদিন হাজারো শ্রমিক, মালবাহী ট্রাক ও যাত্রীবাহী বাস এই পথ ব্যবহার করে ধামরাই হয়ে ঢাকার দিকে যাতায়াত করে।

এখানে কোন সিগন্যাল  বা ট্রাফিক পুলিশ না থাকায় যানজট সব সময় লেগেই থাকে।  ফলে অফিসগামী,  যাত্রী সাধারণ , স্কুল-কলেজের শিক্ষার্থী বিশেষ করে  রোগী  এবং  অ্যাম্বুলেন্স পর্যন্ত ঘণ্টার পর ঘণ্টা আটকে পড়ছে।

 সোমবার সকালে সরেজমিনে দেখা যায়, কালিয়াকৈর বাইপাস সংলগ্ন আন্ডারপাসের নিচ দিয়ে দুই দিক থেকেই যানবাহন ঢুকছে।

সরু পথ হওয়ায় অটোরিকশা, মালবাহী ট্রাক ও যাত্রীবাহী বাস একসঙ্গে চলতে পারছে না। প্রায়ই মুখোমুখি হয়ে যানবাহন আটকে যাচ্ছে।

অটোরিকশা চালক মো. সেলিম বলেন, সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত এবং বিকেল ৫টা থেকে ৭টা পর্যন্ত এখানে এক পাও নড়া যায় না।

১০ মিনিটের রাস্তা পার হতে ৪০ মিনিট লাগে। ট্রাক আটকে গেলে আমরাও আটকে যাই। যাত্রীরা ভাড়া দিতে চায় না, ঝগড়া হয়।

গাজীপুরগামী যাত্রী আফসানা আক্তার বলেন, আমার বাচ্চা প্রতিদিন স্কুলে দেরি হয়ে যায়। অ্যাম্বুলেন্স আটকে থাকলে রোগীর কী হবে। এখানে একটা ট্রাফিক সিগন্যাল এবং ট্রাফিক পুলিশ খুব জরুরি হয়ে পড়েছে।

স্থানীয় সচেতনমহল, যাত্রী   ও পরিবহন সংশ্লিষ্টরা অবিলম্বে  কালিয়াকৈরে বাইপাস এলাকায়  আন্ডারপাস রাস্তা প্রশস্তকরণ, ট্রাফিক সিগন্যাল স্থাপন, অটোরিকশার সংখ্যা নিয়ন্ত্রণ এবং  ট্রাফিক পুলিশ মোতায়েনের জোর দাবি জানিয়েছেন।

উপজেলা বিএনপির সাবেক সভাপতি  ও উপজেলা ভাইস চেয়ারম্যান ভিপি  মুহাম্মদ হেলাল উদ্দিন ও  উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ বলেন,

কালিয়াকৈর বাইপাস এলাকায় আন্ডার পাস সরু হওয়ায়  অব্যাহতভাবে অসহনীয় যানজটের কারণে যাত্রী – সাধারণ সীমাহীন দুর্ভোগ  পোহাচ্ছে।

দ্রুত ব্যবস্থা না নিলে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটনার আশঙ্কা রয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews