1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

কালিয়াকৈরে ছিনতাই হওয়া প্রাইভেটকার উদ্ধার সহ তিন ছিনতাইকারী গ্রেফতার

  • বুধবার, ৩ জুন, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

মোঃ ইমরান হোসেন, গাজীপুর  জেলা প্রতিনিধি :

গাজীপুরের কালিয়াকৈরে ছিনতাই হওয়া একটি প্রাইভেটকার উদ্ধার সহ সংঘবদ্ধ ছিনতাইকারী  চক্রের কুখ্যাত  তিন সদস্যকে গ্রেফতার  করেছে কালিয়াকৈর থানা পুলিশ।

বুধবার  ভোররাতে উপজেলার সফিপুর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলো, কালিয়াকৈর উপজেলার রতনপুর এলাকার আবুল হোসেনের ছেলে মো. সামিন হোসেন (৩৪),

রাখালিয়াচালা এলাকার শওকত মিস্ত্রীর ছেলে মো. তুহিন আলম (২৫) এবং পূর্ব মৌচাক রহমত টেক্সটাইল এর ১ নম্বর গেইট এলাকার মৃত সিদ্দিকের পালক ছেলে কাজী সাব্বির হোসেন (২৬)।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ মে গভীর রাতে রংপুর থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকার কালিয়াকৈরের সফিপুর এলাকায় পৌঁছালে মোটরসাইকেল যোগে  আসা কয়েকজন দুর্বৃত্ত গাড়িটি থামানোর সংকেত দেয়।

গাড়ি থামানোর পর তারা চালক ও তার প্রাইভেটকারের  যাত্রীদের  অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ১৮ হাজার ৫০০ টাকা, একটি মোবাইল ফোন ও প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নেয়।

একপর্যায়ে চালকসহ যাত্রীদের  জোরপূর্বক প্রাইভেটকারে তুলে উপজেলার রতনপুর এলাকার একটি নির্জন স্থানে নিয়ে যায়।

সেখানে আরও একজন সহযোগী যোগ দিয়ে তাদের প্রাণনাশের ভয় দেখিয়ে গাড়ি থেকে নামিয়ে দেয় এবং ঢাকা মেট্রো-গ-১৭-৪৭৯৬ নম্বরের প্রাইভেটকারটি ছিনিয়ে  নিয়ে পালিয়ে যায়।এ ঘটনায়  প্রাইভেটকারের চালক  দেলোয়ার হোসেন বাদী  হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেন।

গোপনে তথ্য পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ বুধবার ভোর সাড়ে ৩টায়  উপজেলার সফিপুর পশ্চিম পাড়া এলাকায় অভিযান চালিয়ে  তিন জন ছিনতাইকারীকে  গ্রেফতার ও ছিনতাই হওয়া প্রাইভেটকারটি উদ্ধার করে ।

কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পূর্বে মাদক, অপহরণ,ডাকাতির প্রস্তুতি ও অন্যান্য অপরাধে একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের গাজীপুর কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews