ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের আয়োজনে ছাত্রদলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আজ (২রা জানুয়ারি) দুপুর ১২ টায় চাঁপাইনবাবগঞ্জ সন্ধ্যা হলের সামনে এর আয়োজন করা হয়। সন্ধ্যা হলের সামনে হতে শহরের মহানন্দা বাস স্ট্যান্ড হয়ে কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত ভাবে পথসভা করেন।

সংক্ষিপ্ত আলোচনা শেষে কার্যক্রমের সমাপ্ত ঘোষণা করেন। এ সময় বিভিন্ন নেতাকর্মীদের মাঝে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের সংগ্রামী সভাপতি মোঃ ইউসুফ রাজা, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন সহ অন্যান্যরা।
সভাপতির বক্তব্যে মোহাম্মদ ইউসুফ রাজা বলেন, আজ আমরা দলের সবথেকে সংকটময় সময় পার করছি। বিভিন্ন সময় বিনা কারণে বিভিন্ন মামলায় তাকে জোরপূর্বক কারাবরণ করতে হয়েছে এ কথাও বলেন তিনি। এছাড়া তিনি নেতা কর্মীদের আশ্বাস দিয়ে বলেন ইনশাল্লাহ আমাদের সুদিন আসবেই।

ধৈর্য সহকারে কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানা তিনি। প্রসঙ্গত, ১৯৮৯ সালের পহেলা জানুয়ারি বাংলাদেশ ছাত্রদল প্রতিষ্ঠিত হয়। প্রতিবছর দলের নেতা কর্মীরা তাদের মনবল কে আরো শক্তিশালী করার লক্ষ্যে এ দিনটি উদযাপন করে থাকেন। এরই ধারাবাহিকতায় আজকের এই দিনটি তারা উদযাপিত।


Leave a Reply