গাজীপুরের কালিয়াকৈরে গ্রামীন অবকাঠামো উন্নয়ন প্রকল্প সমূহ দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে ঠিকাদারদের সাথে কাজের অগ্রগতির বিষয়ে গাজীপুর -১ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ মজিবুর রহমানের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে কালিয়াকৈর উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা ও পৌর গ্রামীন অবকাঠামো উন্নয়নে বাস্তবায়নাধীন প্রকল্পের কাজের অগ্রগতির বিষয়ে সকল ঠিকাদারদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর -১ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ মুজিবুর রহমান।
সভায় ২০২৫-২৬ অর্থ বছরে উপজেলা ও পৌর এলাকায় গ্রামীন অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় আঞ্চলিক রাস্তা পাঁকা করনের কাজ অত্যন্ত ধীরগতি, নিম্নমানের সামগ্রী ব্যবহার, কাজে গাফিলতি ও খামখেয়ালীপনার কারণে বহু প্রকল্পের কাজ বন্ধ থাকায় হতাশা ও উদ্বেগ প্রকাশ করা হয়। ইতিমধ্যে কয়েকজন ঠিকাদারের কাজের মান ও অগ্রগতি সন্তোষজনক না হওয়ায় তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয় । অন্যান্য ঠিকাদারদের নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প সময়ের কাজ দ্রুত বাস্তবায়নের জন্য নির্দেশ প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার এ,এইচ এম ফখরুল হোসাইন, গাজীপুর জেলা নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুল মান্নান, পিডি সোনিয়া নওরিন, উপজেলা প্রকৌশলী মোঃ মাকসুদুন্নবী মিন্টু, পৌর নির্বাহী প্রকৌশলী, উপসহকারী প্রকৌশলী বৃন্দ ও ঠিকাদারবৃন্দ।

Leave a Reply