1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

আন্দোলনের মুখে রাঙামাটির রাবিপ্রবিতে ভিসি পরিবর্তন ! নতুন ভিসি অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী অনিয়মমুক্ত ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস গড়ার প্রত্যাশায় রাবিপ্রবি’র নতুন ভিসিকে স্বাগত জানাল ছাত্রদল

  • বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

আলমগীর মানিক,রাঙামাটি জেলা প্রতিনিধি :

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী।

বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১-এর ধারা ১০(১) অনুযায়ী তাঁকে উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগের শর্ত অনুযায়ী, তিনি যোগদানের তারিখ থেকে আগামী চার বছর মেয়াদে দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি ও অন্যান্য সুবিধা ভোগ করবেন।

একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, প্রশাসনিক স্বচ্ছতা ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিতের প্রত্যাশায় নতুন উপাচার্যকে স্বাগত জানিয়েছেন রাবিপ্রবি ছাত্রদল নেতৃবৃন্দ।

ছাত্রদল নেতারা বলেন, আমরা আশা করি নতুন উপাচার্যের নেতৃত্বে রাবিপ্রবিতে একটি জবাবদিহিমূলক, আধুনিক ও গবেষণাবান্ধব পরিবেশ গড়ে উঠবে। শিক্ষার্থীদের ন্যায্য দাবি, একাডেমিক উন্নয়ন এবং ক্যাম্পাসে সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে তিনি কার্যকর ভূমিকা রাখবেন।

তারা আরও বলেন, “বিশ্ববিদ্যালয় শুধু ডিগ্রি অর্জনের জায়গা নয়, এটি একটি আদর্শ ও মানবিক সমাজ গঠনের ক্ষেত্র। তাই আমরা চাই রাবিপ্রবিতে শিক্ষার গুণগত মান বৃদ্ধি, গবেষণার সুযোগ সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত হোক।”

ছাত্রদল নেতৃবৃন্দ নতুন উপাচার্যের প্রতি দুর্নীতি ও অনিয়মের অভিযোগমুক্ত স্বচ্ছ প্রশাসন প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে বলেন, “শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চিত করা গেলে রাবিপ্রবি দেশের অন্যতম সেরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে।

এরআগে চলতি মাসের গত ৫ তারিখে রাবিপ্রবি ছাত্রদল নেতৃবৃন্দ সংবাদ সম্মেলন করে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. আতিয়ার রহমানের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ে নিয়োগে দুর্নীতি, স্বজনপ্রীতি,

আর্থিক অনিয়ম, বিরোধী মত দমনে বাধা প্রদান এবং রাজনৈতিক পক্ষপাতিত্বের মতো অভিযোগ তুলে তার পদত্যাগের দাবিতে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়ে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়েছিলো।

সংবাদ সম্মেলনে ছাত্রদল নেতৃবৃন্দ উপাচার্যের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ উত্থাপন করেন। তাদের দাবি, ড. আতিয়ার রহমান বিশ্ববিদ্যালয়কে একটি পারিবারিক ও রাজনৈতিক আখড়ায় পরিণত করেছেন।

এই আন্দোলনের পরের দিন প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তাগণ আন্দোলনকারিদের সাথে আলোচনায় বসে আশ্বস্থ প্রদান করেন এবং সরকারের সংশ্লিষ্ট্য শিক্ষা মন্ত্রণালয় থেকে ভিসি পরিবর্তনের আশ্বাস প্রদান করা হয়। এই ঘটনার ৯দিনের মাথায় রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি পরিবর্তনের প্রজ্ঞাপন জারি করলো সরকার।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews