1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সভাপতি কাজী হায়াৎ, মহাসচিব শাহীন সুমন

  • শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
  • ৮৫ বার পড়া হয়েছে

সভাপতি কাজী হায়াৎ, মহাসচিব শাহীন সুমন

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির ২০২৩-২০২৪ মেয়াদের নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে। সংগঠনটিতে আগামী দুই বছরের জন্য কাজী হায়াৎ সভাপতি ও শাহীন সুমন মহাসচিব নির্বাচিত হয়েছেন। শুক্রবার (৩০ ডিসেম্বর) রাতে এ ফলাফল ঘোষণা করা হয়।

জানা গেছে, ১৪২ ভোট পেয়ে কাজী হায়াৎ সভাপতি নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মুশফিকুর রহমান গুলজার পেয়েছেন ১৩৮ ভোট। অন্যদিকে ১৬০ ভোট পেয়ে মহাসচিব নির্বাচিত হয়েছেন শাহীন সুমন। তার প্রতিদ্বন্দ্বী জাকির হোসেন রাজু পেয়েছেন ১২০ ভোট।

এই নির্বাচনে আরও যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন-ছটকু আহমেদ (সহ-সভাপতি), কবিরুল ইসলাম রানা (উপ-মহাসচিব), সেলিম আজম (কোষাধ্যক্ষ), শাহীন কবির টুটুল (সাংগঠনিক সচিব), নূর মোহাম্মদ মনি (তথ্য প্রযুক্তি সচিব), আব্দুর রহিম বাবু (সাংস্কৃতিক ও ক্রিয়া সচিব) ও ওয়াজেদ আলী বাবলু (প্রচার, প্রকাশনা ও দপ্তর সচিব)।

নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মোস্তাফিজুর রহমান মানিক, মারিয়া আফরিন তুষার, হাবিবুর রহমান হাবিব, এসডি রুবেল, বজলুর রাশেদ, পল্লী মালেক, ইফতেখার জাহান, শাহাদাৎ হোসেন লিটন ও সোহানুর রহমান সোহান।

শুক্রবার (৩০ ডিসেম্বর) সংগঠনটির ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৫টায়। মধ্যরাতে প্রধান নির্বাচন কমিশনার আব্দুল লতিফ বাচ্চু বিজয়ীদের নাম ঘোষণা করেন।

এবারের নির্বাচনে ৩৬৮ জন মোট ভোটারের মধ্যে ৩০২ জন ভোট দিয়েছেন বলে জানা গেছে। এ ছাড়া ভোট বাতিল হয়েছে ৯টি। সংগঠনের ১৯টি পদের বিপরীতে মোট ৩৯ জন পরিচালক প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন আবদুল লতিফ বাচ্চু এবং কমিশনার হিসেবে ছিলেন পরিচালক বিএইচ নিশান ও শামসুল আলম। অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews