1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

গাজীপুরে গরুচোর সন্দেহে ঘনপিটুনিতে নিহত ৩ , ট্রাকে আগুন

  • রবিবার, ১০ মে, ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে

মোঃ ইমরান হোসেন, গাজীপুর জেলা প্রতিনিধি :

গাজীপুরের কালিয়াকৈরে গরুচোর সন্দেহে তিনজনকে গণপিটুনি দেয় এলাকাবাসী। মুমূর্ষ অবস্থায় পুলিশ তিন জনকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন। এসময় চুরির কাজে ব্যবহৃত একটি ট্রাক পুড়িয়ে দেয় বিক্ষুব্ধ জনতা।

রোববার (১০ মে) সকালে কালিয়াকৈর উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের বাঘচালা গ্রামে এ ঘটনা ঘটে। গণপিটুনিতে নিহতরা হলেন ঃ
১) আজাহারুল ইসলাম (৩৬), পিতা – সরাফত আলী, মাতা- সুফিয়া খাতুন,

সাং বদনী ভাংগা, থানাঃ শ্রীপুর, জেলাঃ গাজীপুর। ২) কৃষ্ণ (৪৬), পিতা – কমলা কান্ত, মাতা- চিনি বালা, সাং – ঘাশিটোলা ( মোস্তাক মিয়ার কলনী), থানাঃ কোতোয়ালি, জেলাঃ সিলেট।

৩) সেলিম (৩৮) পিতাঃ আব্দুল বারেক মাতাঃ পারুল বেগম, সাং- কলাগাছিয়া, থানাঃ মির্জাগঞ্জ, জেলাঃ পটুয়াখালী

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাযায়, এলাকায় বেশ কয়েকদিন ধরে গরুচুরির ঘটনা বেড়েছে। রোববার ভোরে একদল চোর ট্রাক নিয়ে গরু চুরি করতে আসে বাগমারা এলাকায়।

এসময় এলাকাবাসী এটি জানতে পেরে চারদিক থেকে তাদের ঘিরে ফেলে। বেশ কয়েকজন পালিয়ে গেলেও তিনজনকে ধরে গণপিটুনি দেয় এলাকাবাসী।

সংবাদ পেয়ে ফুলবাড়িয়া ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ওই তিন জনকেই মৃত ঘোষণা করেন । এরপর বিক্ষুব্ধ জনতা তাদের নিয়ে আসা ট্রাকটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

কালিয়াকৈর থানার ফুলবাড়িয়া পুলিশ ফাঁড়ি ইন্সপেক্টর (পরিদর্শক) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান , গরুচোর সন্দেহে তিনজনকে গণপিটুনি দেয় জনতা।

এতে ওই তিনজনই মারা গেছে। আরও কয়েকজন চোর ছিল তারা পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews