1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জ-২ : নৌকার মাঝি মাহি না অন্য কেউ, জানা যাবে কাল

  • শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
  • ২২৫ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ-২ : নৌকার মাঝি মাহি না অন্য কেউ, জানা যাবে কাল

ফয়সাল আযম অপু  বিশেষ প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ : বিএনপির সংসদ সদস্য আমিনুল ইসলাম পদত্যাগ করায় চাঁপাইনবাবগঞ্জ-২ আসনটি শূন্য হয়। ইতোমধ্যে এ আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই আসনের জন্য দলীয় নেতাকর্মীদের পাশাপাশি চিত্রনায়িকা মাহিয়া মাহি আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

কে হবেন নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলা নিয়ে গঠিত চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নৌকার মাঝি, তা আগামীকাল (রোববার) রাতেই জানা যাবে। সে দিন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। সেই সভায় চূড়ান্ত হবে দলীয় প্রার্থী।

জানা গেছে, আগামী ১ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সেখানে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ দলীয় প্রার্থী দেবে। বুধবার (২৮ ডিসেম্বর) থেকে আজ (শনিবার) বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দলের মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে। এই আসন থেকে অভিনেত্রী মাহিয়া মাহি বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেন এবং শুক্রবার (৩০ ডিসেম্বর) রাতে মনোনয়ন ফরম জমা দেন। পরে তিনি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গেও দেখা করেন। মাহির দলীয় ফরম সংগ্রহের পর থেকেই কানাঘুষা শুরু হয়। তাহলে কি মাহিয়া মাহি এবার চাঁপাইনবাবগঞ্জ থেকে নৌকার মাঝি হচ্ছেন— দলের সিনিয়র নেতাদের মধ্যেও এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।

এদিকে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা রোববার (১ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। ওই দিন বিকেল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সভায় ঠাকুরগাঁও-৩, বগুড়া-৪, বগুড়া-৬, চাঁপাইনবাবগঞ্জ-২ ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে উপ-নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হবে। আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, আবুল হাসানাত আব্দুল্লাহ, কাজী জাফর উল্যাহ, ওবায়দুল কাদের, রাশিদুল আলম, দীপু মনি প্রমুখ উপস্থিত থাকতে পারেন বলে সূত্রটি জানিয়েছে।

উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর বিএনপির সাত এমপি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে পদত্যাগপত্র জমা দেন। এর মধ্যে একজন এমপি (হারুন-অর রশিদ) বিদেশে থাকায় তার পদত্যাগপত্র ওই দিন গৃহীত হয়নি। অন্য ছয় জনের আসন শূন্য ঘোষণা করা হয়। এর মধ্যে একটি সংরক্ষিত নারী আসন। বাকি পাঁচ সংসদীয় আসনে ১ ফেব্রুয়ারি উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews