1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

কাতার থেকে মেসির জন্য আরও এক ‘বিশেষ’ উপহার গেল আর্জেন্টিনায়

  • শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২
  • ১০৮ বার পড়া হয়েছে

কাতার থেকে মেসির জন্য আরও এক ‘বিশেষ’ উপহার গেল আর্জেন্টিনায়

কাতার থেকে লিওনেল মেসির জন্য আরও এক ‘বিশেষ’ উপহার গেল আর্জেন্টিনায়। প্রতিশ্রুতি দিয়েছিল বিয়ার সংস্থা। প্রতিশ্রুতি রাখল তারা। কাতার বিশ্বকাপের জন্য নিয়ে যাওয়া বাড়তি বিয়ার আর্জেন্টিনাতে পাঠিয়ে দিল তারা। আর্জেন্টিনার সমর্থকদের বিনামূল্যে দেওয়া হবে এই বিয়ার।

তবে আর্জেন্টিনা পাঠানোর আগে বিয়ারের বোতলে কিছু বদল করা হয়েছে। সংস্থা জানিয়েছে, মেসির ছবি ব্যবহার করা হয়েছে বিয়ারের বোতলে। আর্জেন্টিনার প্রত্যেক সমর্থক প্রতি দিন ৪১০ মিলিলিটারের তিনটি করে বোতল পাবেন বিনামূল্যে। তবে সাবালক হলে তবেই সেই বিয়ার দেওয়া হবে।

আর্জেন্টিনার বিভিন্ন জায়গায় বিয়ার সংস্থার দোকান খোলা হয়েছে। সেখান থেকেই বিয়ার নিতে পারবেন আর্জেন্টিনার সমর্থকরা। কাতার বিশ্বকাপ শুরুর মাত্র দুদিন আগে সে দেশের রাজার ভাই শেখ জাসিম বিন হামাদ বিন খলিফা আল-থানি বিশ্বকাপের স্টেডিয়ামগুলিতে বিয়ার বিক্রি নিয়ে আপত্তি তুলেছিলেন।

তিনি কাতার ফুটবল সংস্থার সভাপতিও। রাজপরিবারকে রাজি করানো সম্ভব নয় বুঝে ফিফা কর্মকর্তারা সংশ্লিষ্ট বিয়ার প্রস্তুতকারক সংস্থার কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসেছিলেন। যদিও সমাধান সূত্র পাওয়া যায়নি। কাতারে বিয়ার বিক্রি করতে না পেরে বিশ্বকাপের জন্য আনা বিপুল বিয়ার অন্য ভাবে ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছিল সংস্থার কর্মকর্তারা।

তারা জানিয়েছিল, যারা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে সেই দেশে পাঠিয়ে দেওয়া হবে কাতারে নিয়ে আসা হাজার হাজার বিয়ারের বোতল। বিশ্বজয়ী দেশের ফুটবলপ্রেমীদের উৎসবের জন্য কাতারে আনা সব বিয়ার মজুত করে রাখার সিদ্ধান্ত নিয়েছিল সংস্থাটি। বিশ্বজয়ীদের উৎসব পালনে কোনও খামতি রাখতে চাননি তারা।

তবে বিয়ার বিক্রি করতে পারায় আর্থিক ক্ষতি হয়েছে বিশ্বকাপের বৃহত্তম বিনিয়াগকারী এই সংস্থার। ক্ষতি সামলাতে ২০২৬ বিশ্বকাপের জন্য সংস্থাটি ফিফাকে চুক্তির থেকে ৪০ মিলিয়ন পাউন্ড কম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যা বাংলদেশি মুদ্রায় ৪০০ কোটি ৫০ লাখ টাকার বেশি। সংবাদ সংগ্রহ

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews