পাওনা টাকা নিতে এসে ধর্ষিত হয়েছে এক নারী কাপড় ব্যবসায়ী। এ ঘটনায় ধর্ষক জসিম ফকির রাজীব (৩৫) কে বৃহষ্পতিবার দুপুরে পুলিশ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত জসিম ফকির ঝালকাঠির নলছিটি মগড় ইউনিয়নের মেরুহার গ্রামের হারুন ফকিরের পুত্র। এ ঘটনায় মামলা হয়েছে।
মামলার এজাহার উল্লেখ করা হয়েছে, ধর্ষণের শিকার ওই নারী খুলনায় থেকে কাপড় এনে ঝালকাঠির নলছিটি উপজেলার মগড় ইউনিয়নের কাঠিপাড়া গ্রামের মৃত ধলু খানের ছেলে আব্দুল মালেকের (৫৫) সাথে ব্যবসা করতো। বিভিন্ন সময় ওই নারীর কাছ থেকে পাইকারি মূল্যে কাপড় কেনাবেচা করে আসছিল।
এক পর্যায়ে আব্দুল মালেকের কাছে ২ লাখ ৪০ হাজার টাকা বকেয়া হয়।
আব্দুল মালেকের কাছে পাওনা টাকা চাইলে সে পাওনাদার নারীকে টাকা নিতে বরিশাল আসতে বললে গত ২৮ নভেম্বর বুধবার তিনি বরিশাল রূপাতলী বাসস্ট্যান্ডে আসে। সেখানে উক্ত জসিম ফকির তাকে রিসিভ করে একটি খাবার হোটেলে নিয়ে ভাত খাওয়ায়। পরে সে ‘পাওনাদার মালেক দোকানের মালামাল ক্রয় করতে বাইরে যাওয়ায় আসতে একটু দেরি হবে’ বলে পাওনাদার নারীকে জানায়।
রাত ৮টার দিকে জসিম ফকির ওই নারীকে টাকা দেয়ার কথা বলে কৌশলে নগরীর চাঁদমারি এলাকায় সিটি প্যালেস নামে একটি আবাসিক হোটেলে নিয়ে যায়। সেখানে রাজীব তাকে ধর্ষণ করে ।
ধর্ষণের পর আব্দুল মালেকের ঠিকানা দিয়ে ওই নারীকে হোটেলে রেখে রাজীব চলে যায়। পরবর্তীতে খুঁজতে খুঁজতে রাত ১১টার দিকে নলছিটির আমিরাবাদ স্কুলের সামনে গেলে আব্দুল মালেক ও তার সহযোগি মেরুহার গ্রামের মৃত মোখলেছ হাওলাদারের ছেলে জালাল হাওলাদার (৫০) ওই নারীকে রিসিভ করে ভ্যানযোগে স্থানীয় আনিচের দোকানের সামনে নিয়ে যায়।
পরে তারা টানাটানি করে দোকানে ঢুকাতে চাইলে ওই নারীর ডাকচিৎকারে সোহাগ নামে এক মোটরসাইকেল চালক ঘটনাস্থলে উপস্থিত হয়। পরবর্তীতে তার মোটরসাইকেল করে ওই নারীকে আমিরাবাদ স্কুলের সামনে পৌঁছে দেয় সোহাগ। এরপর অটোযোগে বরিশালে আসেন ওই নারী।
এ ঘটনায় বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে ওই নারী বাদি হয়ে ধর্ষণের অভিযোগে বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানায় মামলা করেন। বিকেলে ভুক্তভোগী নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য শেবাচিম হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানা হয়েছে।
কোতোয়ালি মডেল থানার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম বলেন, ধর্ষণের ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামী রাজীবকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অপর সহযোগী আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।সংগ্রহ

Leave a Reply