টাঙ্গাইলের ভূঞাপুরে দায়িত্বশীলদের দৈনিক দেশ রুপান্তর পত্রিকার সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী ও অষ্টম বর্ষে পদার্পণ উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০২ মে) দুপুরে দেশ রূপান্তর পত্রিকার ভূঞাপুর প্রতিনিধি মোঃ নাসির উদ্দিনের আয়োজনে প্রেসক্লাব কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামাল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব হাসান।
বিশেষ অতিথি ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাজীব হোসেন, ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাব্বির রহমান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন- প্রেসক্লাবের উপদেষ্টা প্রবীণ সাংবাদিক মোঃ বদিউজ্জামান খান, সাবেক সভাপতি শাহ আলম প্রামাণিক, আসাদুল ইসলাম বাবুল, সহ-সভাপতি আব্দুল আলীম আকন্দ,
সৈয়দ সরোয়ার সাদী রাজু, সাবেক সহ-সভাপতি সিরাজুল ইসলাম কিসলু, যুগ্ম সম্পাদক মোঃ ইব্রাহীম ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মামুন সরকার, অর্থ সম্পাদক কোরবান আলী তালুকদার,
ক্রীড়া সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রবি, দপ্তর ও পাঠাগার সম্পাদক মাহমুদুল হাসান, কার্যকরী সদস্য মোঃ আব্দুর রশিদ শেখ, তৌফিকুর রহমান মানিক, সাংবাদিক খন্দকার মাসুদ রানা, শফিউর রহমান প্রমুখ।

Leave a Reply