1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

জানা-অজানার মাঝে পঞ্চগড় জেলার চিত্র সমূহ

  • বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

মো: তোতা মিয়া, পঞ্চগড় জেলা প্রতিনিধি :

পঞ্চগড়ে প্রতিটি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের  আলাদা আলাদাভাবে কাজ করার কথা থাকলেও ঠিকঠাক মত কাজ করা হচ্ছে না।

তারা সবসময় নিজের দায়িত্ব এড়িয়ে যেতে দেখা যায়।যেমন পরিবেশ অধিদপ্তর এর কাছে বায়ুদূষণ বিষয়ে জানতে চাইলে উনারা বলেন ডিসি স্যারের অনুমতি ছাড়া আমরা কিছু করতে পারিনা। এখন ভাববার বিষয় সবকিছু যদি উপরের নির্দেশে হবে তাহলে এসব দফতর থাকার কি দরকার।

পঞ্চগড়ে নদ-নদী ইজারা দেওয়া হয় কিন্তু নীতিমালা নেই, দেখা গেছে ইজারাদাররা নদী থুয়ে নদীর পাড় ভেঙ্গে পাথর বালু উত্তোলন করছে।

বর্ষা এলে ফসলি জমি ভেঙ্গে নদীতে বিলীন হয়ে যাচ্ছে, এটার কোন দেখভাল করছে না কর্তৃপক্ষ। অন্যদিকে বালু পাথর রাস্তার পাশে রেখে লোড আনলোড করা হচ্ছে ওই বালু রাস্তায় পড়ে ধুলায় মহামারী সৃষ্টি করছে।

বাসা থেকে বের হলেই ধুলায় দম বন্ধ হয়ে আসে মানুষের। পঞ্চগড়ের প্রতিটি সড়কের একই অবস্থা, আর এসব ধূলিকণা নিঃশ্বাসের সাথে মানুষের দেহে প্রবেশ করে সৃষ্টি হচ্ছে শ্বাসকষ্ট এলার্জি লিভার ক্যান্সার সহ নানা রোগ।

এই ধুলার কারণে প্রতিটি বাড়িতেই সর্দি কাশি জ্বর এলার্জি শ্বাসকষ্ট লেগে আছে, এটারও কোনো দেখভাল করছে না কর্তৃপক্ষ।

পঞ্চগড় শহরের ট্রাক টার্মিনাল থেকে ব্যারিস্টার বাজার পর্যন্ত রাস্তার দুই পাশে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি হাসপাতাল সহ ছোট বড় অনেক চিকিৎসা সেবা কেন্দ্র রয়েছে।

এসব স্থানে মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করতে আসে। এই সড়ক দিয়ে প্রতিনিয়ত ভাড়ি যানবহন চলাচল করে চালকরা নিয়ম-নীতির তোয়াক্কা না করে হাইড্রলিক হর্ন বাজিয়ে শব্দ দূষণ করে যাচ্ছে এগুলোর নেই কোন দেখভাল।

পঞ্চগড় পৌর শহরের  রাত পোহালেই শোনা যায় কারণে-অকারণে ডাবল মাইক বাজিয়ে বিভিন্ন প্রচার-প্রচারণা করছে এতে করে মানুষের কান ঝালাপালা করছে তারা।

একজন ব্যক্তির সুবিধার জন্য ১০ জনকে অসুস্থ করছে এই শব্দ দূষণ এগুলোরও দেখভাল নেই কর্তৃপক্ষের এই উদাসীনতা চলতে থাকলে মানুষের বিপদগ্রস্ত ছাড়া আর কোন উপায় নেই।

পঞ্চগড়ে একের পর এক ঘটে চলেছে সড়ক দুর্ঘটনা শতাধিক অবৈধ ট্রাক্টর শহরে দাপিয়ে বেড়াচ্ছে এসব ট্রাক্টরের নেই কোন বৈধতা চালকদের নেই কোন বৈধ কাগজপত্র।

তবুও তারা বৈধ চালক হিসেবে ট্রাক্টর দাপিয়ে বেড়াচ্ছে। এগুলোরও কর্তৃপক্ষের নেই কোন দেখভাল। সড়ক দুর্ঘটনায় কেউ মারা গেলে কিছুক্ষণ জনগণ সড়ক অবরোধ করে স্বাস্থ্যের দাবি জানান। কিছুক্ষণ পর যে লাউ সেই কদু।

এইসব অবৈধ্য কর্মকাণ্ড কর্তৃপক্ষকে কেন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হবে। যেই দপ্তরের যে কাজে নিয়োজিত আছেন ঠিকঠাকমতো দায়িত্ব পালন করলে এসব অবৈধ কর্মকাণ্ড করার সাহস কেউ পেতো না। দপ্তর গুলোর উদাসীনতা ও অন্যান্য কারণে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে।

এছাড়াও পঞ্চগড়ে অস্বচ্ছকর পরিবেশে চলছে হোটেল মটেল বিস্কিট কারখানা, চানাচুর কারখানা, মিষ্টির কারখানা, অবৈধ চা কারখানা, বাজারে বিএসটিআই বিহীন নানান খাবার।

এগুলোরও নিয়মিত দেখভাল নেই। মাঝেমধ্যে অভিযান পরিচালনা হলেও পরবর্তীতে যেই লাউ সেই কদু। ইটভাটা সহ এমন আরো অসংখ্য অবৈধ কর্মকাণ্ড রয়েছে।

এসব দেখভাল করার দায়িত্ব যাদের তারা ঠিকমতো দায়িত্ব পালন করছে না বলেই এসব কর্মকাণ্ড অহরহভাবে পরিচালিত হচ্ছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews