1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ঝিকরগাছায় প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

কে এম ইদ্রিস আলী,ঝিকরগাছা প্রতিনিধি :

 যশোরের ঝিকরগাছায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের-‘২৬ (বালক-বালিকা) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

 ৩০ এপ্রিল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ঝিকরগাছা ঐতিহ্যবাহী  বিএম হাইস্কুলের মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ক্রীড়া শিক্ষক আবু হাসান, বশির উদ্দিন ও মিজানুর রহমানের পরিচালনায় বেলা ৩ টায়  বালিকা দলের খেলায় প্রতিদ্বন্দ্বীতা করে বেনেয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম মাটিকোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়। খেলায় মাটিকোমরাকে ৮-০গোলের ব্যাপক ব্যবধানে হারিয়ে বেনেয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়।

অপরদিকে বিকাল ৫টায় বালক গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করেন বেনেয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম বকুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল একাদশ।

 খেলায় বকুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে পরাজিত করে  বেনেয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে চ্যাম্পিয়ন ও রানারআপ ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক সাফফাত আরা সাঈদ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর ঝিকরগাছা উপজেলা শাখার আমির মাওলানা আব্দুল আলিম।

পুরুস্কার বিতরণপূর্ব আলোচনা সভায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ওয়ালীয়ার রহমানের সভাপতিত্ব বক্তব্য প্রদান করেন থানা অফিসার ইনচার্জ মোঃ শাহজালাল আলম ও ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, সমাজসেবা কর্মকর্তা তৌহিদুল ইসলাম, উপজেলা ইন্সটেক্টর শীউলী খাতুন,পরিবার পরিকল্পনা কর্মকর্তা অলিয়ার রহমান,সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী রাকিবুল ইসলাম রাকিব, সহকারী শিক্ষা অফিসার প্রবীর কুমার কাঞ্জিলাল,

গোলাম কিবরিয়া, প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক জেলা সভাপতি সাহিদ হাসান শামিম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ,খেলা পরিচালনা কমিটির সদস্য গাজী মোস্তফা কবির উদ্দিন মিঠু,

সাধারণ সম্পাদক আশিকুজ্জামান পলাশ, সাবেক সভাপতি কৃষ্ণনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আকিফুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, জাইকা প্রতিনিধি দুলাল দেবনাথ ও ছাত্র প্রতিনিধি আখি খাতুন।

টুর্নামেন্টে বেনেয়ালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোচ সহকারি শিক্ষক আশরাফুল ইসলামের নিবিড় পরিচর্যা ও অনুশীলনে বালিকা দলের সেরা খেলোয়াড় নির্বাচিত হন বেনেয়ালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী অনুষ্কা দাস পাখি,

অপরদিকে বালক দলের সেরা খেলায়াড় নির্বাচিত হন একই প্রতিষ্ঠানের মোঃ হাবিবুর রহমান। টুর্নামেন্টে ধারাভাষ্যকার ইসকান্দার মির্জা ও হাসানুর রহমানের মনোমুগ্ধকর ধারাভাষ্যে ক্রীড়া প্রেমিকদের মাঝে প্রাণবন্ত উচ্ছাস লক্ষ্য করা যায়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews