1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ঘাটাইলে ছিনতাই হওয়া ইজিবাইক উদ্ধার, ২ জন গ্রেফতার

  • বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

রেজাউল করিম খান রাজু, ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধি :

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ইজিবাইক চালককে অপহরণ ও ছিনতাইয়ের ঘটনায় দ্রুত অভিযান চালিয়ে একটি ইজিবাইক উদ্ধারসহ দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) গ্রেফতারকৃত আসামীদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোকছেদুর রহমান।

গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার সন্ধায় জামালপুর সদর থানার দড়িপাড়া বাইপাস এলাকায় অভিযান চালিয়ে লিটন আহমেদ (২৫) ও মো. মেহেদী হাসান (২৪) নামে দুই আসামিকে গ্রেফতার করে পুলিশ।

জানা যায়, গত ২৯ এপ্রিল ২০২৬ ভোর ৫টা ৪০ মিনিটে এক ইজিবাইক চালক যাত্রী পরিবহনের উদ্দেশ্যে বের হলে যাত্রীবেশে দুই ব্যক্তি তার ইজিবাইকে ওঠে।

পরে পূর্বপরিকল্পনা অনুযায়ী ঝড়কা এলাকা অতিক্রম করে নির্জন স্থানে পৌঁছালে একটি প্রাইভেটকারে থাকা আরও দুইজন সেখানে যোগ দেয়।

পরে চারজন মিলে চালককে জোরপূর্বক অপহরণ করে মারধর করে তার ব্যবহৃত ইজিবাইক, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

এরপর দুর্বৃত্তরা ভিকটিমকে বিভিন্ন স্থানে ঘোরাফেরা করিয়ে কালিহাতী থানার একটি ব্রিজের কাছে ফেলে রেখে পালিয়ে যায়।

ঘটনার পর ভিকটিমের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হলে পুলিশ তথ্য-উপাত্ত সংগ্রহ ও গোয়েন্দা নজরদারি জোরদার করে অভিযান পরিচালনা করেন।

গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর সদর থানার দড়িপাড়া বাইপাস এলাকায় অভিযান চালিয়ে লিটন আহমেদ (২৫) ও মো. মেহেদী হাসান (২৪) নামে দুই আসামিকে গ্রেফতার করা হয়।

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি অটো শোরুম থেকে ছিনতাইকৃত ইজিবাইক উদ্ধার করে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করলেও অন্য পলাতক আসামিদের বিষয়ে তথ্য গোপন করার চেষ্টা করছে বলে জানিয়েছে পুলিশ।

ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোকছেদুর রহমান জানান, গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে এবং তাদের বিরুদ্ধে সাত দিনের পুলিশ রিমান্ড আবেদন করা হয়েছে।

পলাতক আসামিদের গ্রেফতার ও মূল পরিকল্পনাকারীকে শনাক্তে পুলিশের একাধিক টিম কাজ করছে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে অপরাধীদের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews