1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সাতক্ষীরা মোট ইটভাটা ৯৬ টি, এর মধ্যে ৬৭টিই অবৈধ!

  • শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২
  • ১০২ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় অবৈধভাবে চলছে বেশির ভাগ ইটভাটা। সারা দেশে অবৈধ ইটভাটা বন্ধে উচ্চ আদালতের নির্দেশনা থাকলেও মানছে না কেউ। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও সরকারি লাইসেন্স ছাড়াই চলছে এসব ইটভাটা। ভাটায় জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে কয়লা, কাঠ, তুষকাঠ ও টায়ার পোড়ানো কালি, বিশেষ করে তুষকাঠ ও টায়ার পোড়ানো কালি ব্যবহার করায় কালো ধোঁয়ায় ব্যাপকভাবে দূষিত হচ্ছে পরিবেশ।

জেলা পরিবেশ অধিদপ্তরের তথ্যমতে, সাতক্ষীরায় ৯৬টি ইটভাটা রয়েছে। এর মধ্যে ঝিকঝাক ভাটা ৮৩টি। আর সনাতনী পদ্ধতির ভাটা রয়েছে ১৩টি। এসব ভাটার মধ্যে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই ৬৭টির। ছাড়পত্র আছে মাত্র ২৯টি ইটভাটার। পরিবেশের ছাড়পত্রবিহীন এসব ভাটার কোনো সরকারি অনুমোদন বা লাইসেন্স নেই। শুধু উচ্চ আদালতে করা একটি রিটের মাধ্যমে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে বছরের পর বছর অবৈধভাবে চলছে এসব ভাটা।

সরেজমিনে সাতক্ষীরার বিভিন্ন উপজেলার কয়েকটি ইটভাটায় গিয়ে দেখা গেছে, বেশির ভাগ ইটভাটায় কয়লার সঙ্গে তুষকাঠ মিশিয়ে জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে। সঙ্গে ব্যবহার করা হচ্ছে কাঠ ও টায়ার পোড়ানো কালি।

সদরের বিনেরপোতা এলাকায় মেসার্স রহমান ব্রিকসে গিয়ে দেখা যায়, ইটভাটার পাশে স্তূপাকারে ফেলানো রয়েছে জ্বালানি কাঠ। পাশের একটি ঘরে রয়েছে তুষকাঠ। এ বিষয়ে ইটভাটার ম্যানেজার আকবর আলী বলেন, প্রথমে জ্বালাবার সময় ভাটার ভেতরে অল্প কিছু কাঠ ব্যবহার করা হয়ে থাকে। কয়লার দাম বেশি হওয়ায় সঙ্গে তুষকাঠ ব্যবহার করা হচ্ছে।

মেসার্স রহমান ব্রিকসের মালিক মকসুদুর রহমান বলেন, ‘যশোরের নওয়াপড়ার ব্যবসায়ীরা সিন্ডিকেট করে কয়লায় পানি মিশিয়ে ওজন বাড়িয়ে দিচ্ছে। এ ছাড়া দামও অনেক বেশি। গত বছর আমার ভাটায় এক কোটি টাকা লস হয়েছে। ফলে এই মুহূর্তে শুধু কয়লা দিয়ে ইট পোড়ানো একেবারেই অসম্ভব। তাই আমরা জ্বালানি হিসেবে কয়লার সঙ্গে তুষকাঠ ব্যবহার করছি। ’

এ বিষয় সাতক্ষীরা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম বলেন, ‘বেশির ভাগ ভাটার রিট নিষ্পত্তি হয়ে গেছে। তাদের বিরুদ্ধে মামলা করারও প্রক্রিয়া চলছে। ’

সাতক্ষীরা জেলা প্রশাসক হুমায়ুন কবির বলেন, ‘জেলার বেশ কিছু ইটভাটায় কাঠ ও তুষকাঠ পোড়ানো হচ্ছে—এমন অভিযোগ আমার কাছে এসেছে। শিগগিরই এসব ভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। ’

সুত্র কালের কন্ঠ

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews