সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদের প্রশাসক মো. হাবিবুল ইসলাম হাবিব। তবে এ ঘটনায় তিনি ও তাঁর সফরসঙ্গীরা অক্ষত রয়েছেন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে যশোর-সাতক্ষীরা মহাসড়কের কেশবপুর উপজেলার তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কেশবপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস জানান,
জেলা পরিষদের পাজেরো স্পোর্টস গাড়িতে করে ঢাকা থেকে সাতক্ষীরার উদ্দেশে যাচ্ছিলেন হাবিবুল ইসলাম হাবিব।
তালতলা এলাকায় পৌঁছালে চুকনগর থেকে আসা মাছবোঝাই একটি পিকআপের সঙ্গে তাঁর গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে হাবিবসহ গাড়িতে থাকা তাঁর সফরসঙ্গীরা অক্ষত থাকলেও গাড়িটি দুমড়েমুচড়ে যায়।

Leave a Reply