যশোরের কেশবপুরে মাছের ঘের থেকে আনসার গাজী(৬৫)নামে ঘের কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) সকাল-পৌনে দশটার দিকে উপজেলার হাসানপুর ইউনিয়নের মমিনপুর গ্রামে এরশাদ আলীর মাছের ঘের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আনসার গাজী সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভেটখালী গ্রামের মৃত গফুর গাজীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ওই ঘেরে কর্মচারী হিসেবে কাজ করতেন।
স্থানীয়দের ধারণা, কাজ করার সময় অসুস্থ হয়ে পানিতে পড়ে তার মৃত্যু হতে পারে। প্রাথমিকভাবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
এই প্রসঙ্গে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মো হাফিজুর রহমান বলেন,
খবর পেয়ে পুলিশ ফোর্স মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।


Leave a Reply