1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

কালিগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

কালিগঞ্জ প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট-২৬) সকাল ১১টায় কালিগঞ্জ প্রেসক্লাবের হলরুমে প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু’র সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ থানা’র নবাগত অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান।

বক্তব্যে তিনি বলেন, আমার উপর অর্পিত দায়িত্ব আমি অক্ষরে অক্ষরে পালন করব, আমি যতদিন কালিগঞ্জে আছি ততোদিন সর্বস্তরের মানুষ যেন নির্ভয়ে ঘুমাতে পারে, সেই ব্যবস্থা করব। অযথা কাউকে হয়রানি করা হবে না।

তিনি আরও বলেন, আমি ১৫ বছর ধরে পুলিশের চাকরি করছি। কিন্তু কালিগঞ্জে এসে যে ভালোবাসা পেয়েছি, তা সত্যিই আমাকে মুগ্ধ করেছে। সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের জন্য আমার দরজা চব্বিশ ঘণ্টা খোলা থাকবে। যেকোনো সমস্যায় থানায় আসবেন, আমি পুলিশি সেবার মাধ্যমে যথাযথ সমাধানের সর্বোচ্চ চেষ্টা করব।

ওসি আরো বলেন, আমি বেশি কিছু বলতে চাই না। বৃক্ষ, তোমার নাম কী? যার ফলে পরিচয়’ কথায় নয়, আমি আমার কাজের মাধ্যমে নিজের পরিচয় দিতে চাই।
মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাস নির্মূলে সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করে তিনি বলেন, মাদক ও সন্ত্রাস নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তবে আমার একার পক্ষে এসব সমস্যা নির্মূল করা সম্ভব নয়। সকলের সম্মিলিত প্রচেষ্টায় মাদক ও সন্ত্রাসমুক্ত কালিগঞ্জ গড়ে তোলা সম্ভব।

সভায় উপস্থিত সাংবাদিকরা কালিগঞ্জ উপজেলা এলাকায় সন্ত্রাস, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের উপর গুরুত্বারোপ করা হয়।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এস এম আহম্মদ উল্ল্যাহ বাচ্চু, সিনিঃ সদস্য শেখ লুৎফুর রহমান, নির্বাহী সদস্য শেখ নাজমুল হোসেন, সদস্য ইশারাত আলী।

এসময়ে উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কাজী মুজাহিদ ইসলাম তরুণ, সাংগঠনিক সম্পাদক কাজী আল মামুন, সিনিঃ সদস্য জিএম শামসুর রহমান, শেখ আব্দুল করিম মামুন হাসান, টিএম আব্দুল জব্বার, হাফেজ আব্দুল গফুর,

খাঁন আব্দুল জলিল, জাহাঙ্গীর আলম, আলমগীর হোসেন মোড়ল, শেখ আতিকুর রহমান, মোঃ ফজলুল হক, মাসুদ পারভেজ ক্যাপ্টেন, শিমুল হোসেন, শাহাদাত হোসেন, আবুল কালাম বিন আকবর, শেখ সোলায়মান মামুন, আব্দুল হামিদ সাংবাদিকবৃন্দ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews