পঞ্চগড়ে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির জেলা শাখাকে ঘিরে সৃষ্টি হয়েছে চরম বিভ্রান্তি ও উত্তেজনা। একই সংগঠনের নামে আলাদাভাবে দুটি কমিটির আত্মপ্রকাশকে কেন্দ্র করে শিক্ষক সমাজে দেখা দিয়েছে অনিশ্চয়তা ও প্রশ্নের জন্ম।
সম্প্রতি এক পক্ষ সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের নতুন কমিটি ঘোষণা করে। সেখানে সভাপতি হিসেবে নাম ঘোষণা করা হয় রাসের বাবুলের এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান মকবুলার রহমান।
তারা দাবি করেন, নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে এই কমিটি গঠন করা হয়েছে এবং এটিই বৈধ জেলা কমিটি।
অন্যদিকে, একই সময় শিক্ষক সমিতির আরেকটি গ্রুপ পৃথক সংবাদ সম্মেলন করে তাদের কমিটির আত্মপ্রকাশ ঘটায়।
এই কমিটিতে সভাপতি হিসেবে আসাদুল্লাহ আজাদ এবং সাধারণ সম্পাদক হিসেবে মোঃ কেরামত আলীর নাম ঘোষণা করা হয়। তারাও নিজেদের কমিটিকেই বৈধ দাবি করছেন।
দুই পক্ষের এমন পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও ভিন্ন ভিন্ন কমিটি ঘোষণার ঘটনায় সাধারণ শিক্ষকসহ সংশ্লিষ্ট মহলে তৈরি হয়েছে চরম বিভ্রান্তি। কোন কমিটি প্রকৃতপক্ষে বৈধ এ নিয়ে এখনো স্পষ্ট কোনো অবস্থান জানা যায়নি।
এ পরিস্থিতিতে পঞ্চগড়ের প্রাথমিক শিক্ষকরা সংশ্লিষ্ট কেন্দ্রীয় নেতৃত্বের হস্তক্ষেপ কামনা করেছেন। দ্রুত এই দ্বন্দ্ব নিরসন করে একটি গ্রহণযোগ্য ও ঐক্যবদ্ধ কমিটি গঠনের দাবি জানিয়েছেন তারা।
এদিকে, বিষয়টি নিয়ে স্থানীয় শিক্ষা অঙ্গনে আলোচনা-সমালোচনা তুঙ্গে রয়েছে এবং সবাই এখন অপেক্ষায় আছেন শেষ পর্যন্ত কোন কমিটি পাবে বৈধতার স্বীকৃতি।


Leave a Reply