1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১

  • মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ১১০ বার পড়া হয়েছে

কে এম শাহীন রেজা, কুষ্টিয়া অফিস :

কুষ্টিয়ার লাহিনী বটতলা এলাকায় রহস্যজনক একটি পার্সেল খুলতে গিয়ে বিস্ফোরণের ঘটনায় নাসির উদ্দিন নামের এক ভ্যানচালক গুরুতর আহত হয়েছেন। গতকাল সোমবার (২৭ এপ্রিল) রাত আনুমানিক ১০টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে দুই অজ্ঞাত ব্যক্তি নাসির উদ্দিনের ভ্যানে একটি বক্স করা প্যাকেট তুলে দিয়ে জোয়ার্দ্দারপাড়ার বাসিন্দা হাসেম জোয়াদ্দারের ছেলে রাশেদুলের কাছে পৌঁছে দিতে বলেন। পরে নাসির বক্স করা প্যাকেট নিয়ে রাশেদুলের বাড়িতে গেলে তিনি সেটি নিতে অস্বীকৃতি জানান।

তার দাবি, এ ধরনের কোনো পার্সেল পাঠানোর বিষয়ে তাকে আগে থেকে জানানো হয়নি। এরপর নাসির ওই ব্যাগ ফেরত দিতে দুই ব্যক্তিকে খুঁজতে লাহিনীর বটতলা এলাকায় ফিরে আসেন।

সেখানে তাদের না পেয়ে উপস্থিত কয়েকজনকে সাক্ষী রেখে ব্যাগটি খুলে দেখার চেষ্টা করেন। এ সময় বক্স করা প্যাকেটের ভেতরে থাকা একটি বাক্স হঠাৎ বিস্ফোরিত হলে তিনি গুরুতর আহত হন।

আহতের স্বজন সুলতানা খাতুন জানান, কেউ একজন একটি ব্যাগ দিয়ে যায়। পরে সেটি খুলতে গিয়েই বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে দ্রুত হাসপাতালে ছুটে আসি।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. হোসেন ইমাম জানান, আহত নাসির উদ্দিনের তলপেট ও শরীরের নিম্নাংশে আঘাত লেগেছে। প্রাথমিকভাবে এটি বোমা নাকি ব্যাটারির বিস্ফোরণ, তা নিয়ে সংশয় রয়েছে।

তবে বর্তমানে তিনি আশঙ্কামুক্ত আছেন। কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে।

বিষয়টি তদন্তাধীন রয়েছে। এটি বিস্ফোরক পদার্থ কিনা, তা পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে। আহত ব্যক্তি অভিযোগ দায়ের করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews