1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন

  • শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

কে এম শাহীন রেজা, কুষ্টিয়া অফিস :

আধুনিক যুগে জন্মদিন মানেই কেক কাটা, আতশবাজি আর রাতভর হই-হুল্লা। কিন্তু সব হিসাব পাল্টে দিলেন কুষ্টিয়ার কুমারখালীর সমাজসেবক আলহাজ্ব আলাউদ্দিন আহমেদ। ‘বিশ্বাসী হইও, তবেই বিখ্যাত হইতে পারিবে’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (৩১ জুলাই) কুমারখালীর আলাউদ্দিন আহমেদ শিক্ষা পল্লী পার্ক লি: এ উদযাপিত হলো তার ৮২তম জন্মবার্ষিকী।

তবে কোনো জাঁকজমক নয়, দিনব্যাপী আয়োজনে ছিল মানবসেবা, শিক্ষা আর ধর্মীয় অনুশাসন। আলাউদ্দিন আহমেদ ফাউন্ডেশনের উদ্যোগে ‘আত্মীয় সম্মেলন-২ নামের এই অনুষ্ঠানে সকাল থেকেই লোকে লোকারণ্য ছিল শিক্ষা পল্লী পার্ক। বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার অন্তত দুই হাজার “কোরআনের পাখি”সহ সকল শ্রেণি-পেশার প্রায় সাত হাজার মানুষ অংশ নেন।

দিনব্যাপী অনুষ্ঠানে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়। এরপর ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শিক্ষামূলক ডকুমেন্টারি প্রদর্শন। বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া হয় অনুদানের চেক।

পাশাপাশি আয়োজন করা হয় ফ্রি মেডিকেল ক্যাম্প আর উন্নত খাবারের আপ্যায়ন। কুমারখালী আলাউদ্দিন আহম্মেদ শিক্ষা পল্লী পার্ক লিমিটেড এর অডিটোরিয়ামে শুক্রবার সকাল থেকেই কুরআনের পাখিরা জড় হতে শুরু করে।

বিভিন্ন জেলা থেকে ২০০০ কোরআনের পাখিসহ ৭০০০ মানুষের মিলনমেলার আয়োজন আয়োজন করেছিল আলাউদ্দিন আহমেদ ফাউন্ডেশন।
জাছিয়া তাহারিম বলেন, “আমরা অনেক খুশি।

এখানে এসে অনেক কিছু শিখেছি। স্কুল শিক্ষক আরিফুল ইসলাম জানান, সময়ের পালাবদলে ক্ষণস্থায়ী এই পৃথিবী কাউকে মনে রাখে না। তবে কিছু মানুষ কর্মের মাধ্যমে বেঁচে থাকেন আজীবন। আলহাজ্ব আলাউদ্দিন আহমেদ তাদেরই একজন।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল সকলের মধ্যমণি বিশিষ্ট শিল্পপতি শিক্ষানুরাগী সমাজসেবক দানবীর আলাউদ্দিন আহমেদ ও তার সহধর্মধর্মিনী সুরাইয়া বিলকিস। আবেগে আপ্লুত হয়ে তারা বলেন, “দুনিয়াতে আসছি খালি হাতে, যাবো খালি হাতে। যা কিছু করেছি তা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্যই। সবাই আমাদের জন্য দোয়া করবেন।

ভালো কাজের ওসিলাই আল্লাহ যেন পরকালে? বেহস্ত দান করেন।” তার স্ত্রী সুরাইয়া বিলকিস বলেন, ‘মানুষের সেবাই আমাদের ধর্ম। সারাজীবন আলাউদ্দিন আহমেদ মানুষের জন্য কাজ করেছেন। আল্লাহ যেত তাকে উত্তম পুরুস্কার দান করেন।’ ধনী-গরিব, আলেম-শিক্ষক, শিল্পী-শ্রমিক সবার উপস্থিতিতে জন্মদিনের অনুষ্ঠান পরিণত হয়েছিল এক বিশাল মিলনমেলায়।

এ কথা জানালেন আলাউদ্দিন আহমেদ ফাউন্ডেশনের সিনিয়র ম্যানেজার মোঃ মোর্শেদ আলম। তিনি জানান, অনুষ্ঠানে দুই হাজার কুরআনের পাখিসহ অন্তত সাত হাজার মানুষ উপস্থিত ছিলেন। ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজন করা হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews