কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দের ওপর নৃশংস হামলার প্রতিবাদে এবং হামলার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে যশোরে বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১৭ আগষ্ট সন্ধ্যায় যশোর জেলা গণঅধিকার পরিষদ ও এর সহযোগী সংগঠন যশোর সদর উপজেলা গণ অধিকার পরিষদ, যশোর যুবক অধিকার পরিষদ, যশোর শ্রমিক অধিকার পরিষদ এবং যশোর ছাত্র অধিকারদ পরিষদের নেতাকর্মীরা বিক্ষোভ ও মশাল মিছিলে অংশ নেয়।
মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। মিছিল থেকে হামলার প্রতিবাদ, জড়িতদের গ্রেফতার এবং রাজনৈতিক সহিংসতা বন্ধের দাবিতে বিভিন্ন শ্লোগান দেওয়া হয়।
বিক্ষোভ মিছিলের নেতৃত্বে দেন গণঅধিকার পরিষদ পৌর শাখার প্রধান সমন্বয়ক এইচএম আহসান বিপ্লব,সদর উপজেলার প্রধান সমন্বয়ক শহিদুল ইসলাম রুবেল,বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের ( কেন্দ্রীয় সাংসদ)
এর যুগ্ম সাধারণ সম্পাদক জেএম রাজু যশোর জেলা শ্রমিক অদিকার পরিষদের সভাপতি হুমায়ন কবির মুরাদ, সাধারণ সম্পাদক তারেক হোসেন,ত,সিনিয়র সহ-সভাপতি আসাদুর রহমান সানি,সহ যশোর শ্রমিক অধিকার পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ। মিছিল থেকে ৫ দফা দাবি জানানো হয়।

Leave a Reply