1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

পঞ্চগড়ে তৃতীয় শ্রেণী শিক্ষার্থীকে শ্রীলতা হানির ঘটনায় প্রধান শিক্ষক জনতার হাতে অবরুদ্ধ

  • রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ১১৮ বার পড়া হয়েছে

মো: তোতা মিয়া,পঞ্চগড় জেলা প্রতিনিধি :

পঞ্চগড়ে তৃতীয় শ্রেণীর মেয়ে শিক্ষার্থীর শ্লীলতাহানির ঘটনায় এক প্রধান শিক্ষক অবরুদ্ধ।

  অতিরিক্ত ফোর্সের সহায়তায় ৫ঘন্টা পর তাকে হেফাজতে নিতে সক্ষম হয় প্রশাসন।

পঞ্চগড়ে প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে তৃতীয় শ্রেণীর এক মেয়ে শিশু শিক্ষার্থীর শ্লীলতাহানির অভিযোগে প্রায় ৫ঘন্টা অবরুদ্ধ থাকার পর তাকে উত্তেজিত জনতার কাছ থেকে পুলিশ হেফাজতে নিতে সক্ষম হয় প্রশাসন।

আজ রোববার(২৬ এপ্রিল) সকালে বোদা উপজেলার বেংহারি সরকারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শ্লীলতাহানীর ঘটনাটি ঘটে।

 অভিযুক্ত শিক্ষককের নাম হবিবর রহমান। শিশুটির অভিভাবক ও স্থানীয় সূত্র জানিয়েছে, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে পূর্বেও কয়েকবার মেয়েশিশুদের সাথে অশালীন আচরনের অভিযোগ থাকলেও অজ্ঞাত কারনে বারবার পার পেয়ে যান তিনি।

আজ সকালে প্রচন্ড বৃষ্টির কারনে স্কুলে শিক্ষার্থী ও লোকজন কম থাকার সুযোগে শিশুটিকে দোতলায় ডেকে নিয়ে শ্লীলতাহানি ঘটায়।

পরে শিশুটি কাঁদতে কাঁদতে গিয়ে বাসার লোকজনকে ঘটনাটি জানায়।

 স্থানীয় লোকজন সহ শিশুটির অভিভাবক প্রতিবাদ জানাতে স্কুলে গেলে প্রাণ বাঁচাতে শিক্ষক হবিবর স্কুলের একটি কক্ষে টেবিলের নিচে লুকিয়ে থাকে।

মুহুর্তে স্কুলে ভিড় বাড়ে স্থানীয় কয়েক’শ মানুষের। প্রায় ৫ ঘন্টা ধরে অভিযুক্ত শিক্ষককে অবরুদ্ধ করে রাখে উত্তেজিত জনতা।

পরে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম, বোদা থানার ওসি সোয়েল রানা সহ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম ঘটনাস্থলে গিয়েও উত্তেজিত জনতাকে শান্ত করতে ব্যার্থ হয়।

 এসময় তাদের হবিবরের চামড়া, তুলে নেবো আমরা শ্লোগান দিতে শোনা যায়। দুপুরের পরে পুলিশের অতিরিক্ত ফোর্সের সহযোগিতায় তাকে হেফাজতে নিতে সক্ষম হয় প্রশাসন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews