1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভূঞাপুরে হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত

  • বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ১৯২ বার পড়া হয়েছে

কোরবান আলী তালুকদার, টাঙ্গাইল অফিস :

টাঙ্গাইলের ভূঞাপুরে টিচার্স ওরিয়েন্টেশনের হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। দেশব্যাপী “MR Vaccination Campaign-2026” এর অংশ হিসেবে ভূঞাপুরে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুব হাসান।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কনফারেন্স রুমে এই ক্যাম্পেইন শুরু হয়। এই বিশেষ হাম-রুবেলা (MR) টিকাদান ক্যাম্পেইনের আওতায় উপজেলার ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে টিকা প্রদান করা হবে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, আগে টিকা গ্রহণ করে থাকলেও সকল শিশুকেই পুনরায় টিকা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে, যাতে রোগ প্রতিরোধে সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করা যায়।

স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সকল অভিভাবককে তাদের শিশুদের সময়মতো টিকা প্রদানের জন্য আহ্বান জানানো হয়েছে। বিশেষজ্ঞদের মতে, হাম ও রুবেলা প্রতিরোধে টিকাদান সবচেয়ে কার্যকর ও নিরাপদ উপায়।

উল্লেখ্য, দেশব্যাপী এই কর্মসূচির মাধ্যমে প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে হাম ও রুবেলা প্রতিরোধী টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কর্মসূচি প্রতিদিন (সাপ্তাহিক ছুটি ব্যতীত) সকাল ৮টা থেকে পরিচালিত হবে এবং দেশের বিভিন্ন অঞ্চলে ধাপে ধাপে নির্ধারিত সময় পর্যন্ত চলবে।

অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান আজাদের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাব্বির রহমান,

কৃষি অফিসার মোঃ মোখলেছুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ নাজমুল হাসান, মেডিকেল অফিসার ডাঃ মোঃ খাদেমুল ইসলাম, শিশু বিষয়ক কনসালটেন্ট ডা. খন্দকার মোঃ আবু সাইদ,

আবাসিক মেডিকেল অফিসার মনিরুজ্জামান মনির, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মোঃ আব্দুল কাইয়ুম প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সাংবাদিক ও স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews