1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

একযোগে সকল স্থানেই জ্বালানী সরবরাহ করলে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভব তেল সরবরাহে পাম্প মালিকেরা ভোক্তাদের এক প্রকার জিম্মি করছে

  • রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১৩০ বার পড়া হয়েছে

মোঃ মোকাদ্দেছুর রহমান রকি যশোর থেকে :

জ্বালানী তেল সরবরাহে যশোর জেলায় পেট্টোল পাম্প মালিকেরা ভোক্তাদের এক প্রকার জিম্মি করে ফেলেছে বলে অভিযোগ উঠেছে। প্রতিদিন নির্দিষ্ট সময় ছাড়া তারা খামখেয়ালি পনার মাধ্যমে ভোক্তাদের জ্বালানী, ডিজেল,অকটেন ও পেট্টোল দিচ্ছেন। যার ফলে দিনদিন চরম অরাজকতা সৃষ্টি হচ্ছে যশোর জেলায় গড়ে ওঠা পেট্টোল পাম্প গুলিতে। সরকারের পক্ষ থেকে সব সময় বলা হচ্ছে জ্বালানী তেল পর্যাপ্ত রয়েছে। সরবরাহে কোন ঘাটতি নেই। তারপরও প্রতিদিন জ্বালানী তেল ঘাটতি দেখানোর পিছনে কারা দায়ী সে ব্যাপারে অনুসন্ধান করে জানাগেছে জ্বালানী পাম্প মালিকেরা এর জন্য শতভাগ দায়ী এমন অভিযোগ করেছেন বিভিন্ন পেশার মানুষ ও জ্বালানী তেল নিতে আসা ভোক্তারা।

সরে জমিনে শনিবার ১৮ এপ্রিল সকালে যশোর মাগুরা সড়কের উপশহর ফিলিং ষ্টেশনের চিত্র দেখে এ প্রতিবেদন হতবাক। এদিন ভোর রাত ৪টার পর থেকে আশপাশসহ বিভিন্ন এলাকা থেকে মোটর সাইকেল আরোহীরা তাদের প্রয়োজনে পেট্টোল,অকটেন ও কার্ভাডভ্যান,ট্রাক বাস শ্রমিকেরা ডিজেল নিতে সারিবদ্ধ ভাবে তাদের যানবাহন পাম্পের সামনে রাখে।

বেলা প্রায় ১০ টার পর ওই পাম্পে জ্বালানী তেল সরবরাহ শুরু হয়। জ্বালানী তেল সরবরাহে পুলিশ উপস্থিত থাকলেও চরম টানটান উত্তেজনার মধ্যে পাম্প শ্রমিকেরা জ্বালানী তেল সরবরাহ করেন। উপশহর ফিলিং ষ্টেশন থেকে ওই সড়কের প্রায় খাজুরা বাসস্ট্যান্ড সংলগ্ন ট্রাক স্ট্যান্ড পর্যন্ত মোটর সাইকেল আরোহীরা রাস্তার পূর্ব পাশে সারিবদ্ধভাবে তাদের প্রয়োজনীয় পেট্টোল,অকটেন সংগ্রহ করতে দাড়িয়ে থাকে। প্রায় প্রতিদিন এই চিত্র এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার। একই দৃশ্য পরিলক্ষিত হয় উপশহর বিআরটিসি কাউন্টারের পশ্চিম পাশে পাম্পে।

ওই পাম্পে যে সময় জ্বালানী তেল দেয়ার কথা সেই সময় না দিয়ে ১০ টার পর শুরু করায় চরম সমস্যা সৃষ্টি হয়। ওই পাম্প থেকে যশোর ঝিনেদা সড়কের সাবেক চৌগাছা বাসস্ট্যান্ড পর্যন্ত মোটর সাইকেল আরোহীরা রাস্তার দক্ষিণ পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থেকে জ্বালানী তেল সংগ্রহ করেছেন। শনিবার সকাল থেকে উপশহর খাজুরা বাসস্ট্যান্ড সংলগ্ন শিশু হাসপাতালের পূর্ব পার্শ্বে পাম্পে মোটর সাইকেল আরোহীরা জ্বালানী তেল সংগ্রহের জন্য অপেক্ষা করলেও সকাল থেকে এই পাম্পে কোন জ্বালানী তেল দেয়া হয়নি। এমনই অবস্থা দেখা গেছে যশোর শহরের প্রধান সড়ক গাড়ীখানা সড়কের পাম্পে। সকালে এই পাম্পের কার্যক্রম বন্ধ রাখা হলেও ওই পাম্পে বিকাল থেকে জ্বালানী তেল দেয়া শুরু করে।

বিভিন্ন সূত্রগুলো অভিযোগ করে বলেছেন,যশোর জেলায় গড়ে ওঠা জ্বালানী পাম্প মালিকেরা সিন্ডিকেটের মাধ্যমে খুলনা ডিপো হতে তেল সংগ্রহ করে সংকট পরিস্থিতি সৃষ্টি করতে পারেন। তার কারণ প্রতিদিন বিকাল থেকে খুলনা জ্বালানী ডিপো থেকে তেল বোঝাই করে লরী যশোরসহ আশপাশ জেলায় আসলেও এক যোগে সকাল থেকে জ্বালানী তেল সরবরাহ শুরু করলে প্রতিদিন এমন পরিস্থিতি সৃষ্ট্ িহতো না।

অপর একটি সূত্র বলেছে,জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির আশংকায় এক শ্রেনীর মোটর সাইকেল আরোহীরা প্রতিদিন বিভিন্ন পাম্পগুলিতে হাজির হয়ে মোটর সাইকেলের টেংকী খালি করে ভর্তি করে বাড়িতে পাইপের মাধ্যমে মজুতে নেমেছেন। যার ফলে প্রতিদিন জ্বালানী তেল আগের মতো সরবরাহ থাকলেও লম্বা লাইন কমছেনা।

সেক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে মোটর সাইকেল আরোহীদের বাড়িতে অভিযান পরিচালনা করলে কি পরিমান জ্বালানী পেট্টোল,অকটেন ও ডিজেল মজুত করা হয়েছে তা বেরিয়ে আসার সম্ভবনা রয়েছে। অপর একটি সূত্র বলেছে,সরকারকে বেকায়দায় ফেলতে এক শ্রেনীর মানুষ সংকট সৃষ্টির জন্য এমন পরিস্থিতি সৃষ্টি করে চলেছে।

তারা জ্বালানী তেল সরকারের নির্দিষ্ট মূল্যে সংগ্রহ করে বিভিন্ন মাধ্যমে অধিক মুনাফায় তা বিক্রি করছে। তাই সরকারের উচিত এক যোগে যশোরের পাম্প মালিকদের তেল সরবরাহ করে এক যোগে ভোক্তাদের মাঝে সরবরাহ করা। তাহলে বর্তমানে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা থেকে উত্তরণ সম্ভব বলে মনে করেন যশোরের বিভিন্ন পেশার মানুষ।

 

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews