পঞ্চগড় দেবিগঞ্জ উপজেলার ৩ নং দেবিগঞ্জ ইউনিয়নের পূর্ব দেবীডুবা বারোঘাড়িয়া পাড়া গ্রামের মৃত রফিকুল ইসলামের স্ত্রী নুরেজা খাতুন, এর কন্যা রেহেনা আক্তার (২১), এর সাথে বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের শমসের নগর বালাপাড়া গ্রামের মনতাজ আলীর পুত্র মোঃ নুর আলম (৩৩), এর সাথে গত ৯/৬ /২০২২ তারিখে ইসলামী শরীয়ত মতে রেজিস্টার এর মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রেহেনা আক্তার।
বিয়ের ছয় মাস যেতে না যেতেই ৩ লক্ষ টাকা যৌতুক দাবি করেন রেহেনার স্বামীসহ তার শ্বশুরবাড়ির লোকজনেরা এসব নির্যাতন কে উপেক্ষা করে রেহেনা, তার স্বামীর সংসারে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করে ,এরই মধ্যে রেহানার কোলজুড়ে জন্মগ্রহণ করে এক কন্যা সন্তান কন্যা সন্তানটি জন্মগ্রহণের পর তার উপর নির্যাতন আরো বেড়ে যায়। যৌতুকের টাকা দিতে দেরি হওয়ায় রেহানার উপর শারীরিক ও মানসিক নির্যাতন করে তাকে বাসা থেকে বের করে দেওয়া হয়।
পরে রেহেনা তার মায়ের বাড়িতে এসে আশ্রয় নিলে দুই মাস পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে পুনরায় ১১ /১০/ ২০২৪ তারিখে বিচার সালিশের মাধ্যমে রেহেনাকে তার স্বামী মোঃ নুর আলম তার বাসায় নিয়ে আসে। বাসায় নিয়ে আসার তিন দিনের মধ্যে, রেহানার মা নুরেজা খাতুন, আনুমানিক রাত একটার সময় বোদা থানার পুলিশের মাধ্যমে জানতে পারে তার মেয়ে রেহেনা আক্তার, গলায় ওড়না পেচিয়ে ফাঁস দিয়ে মারা গেছে। কিন্তু ভাববার বিষয় রেহানার শ্বশুর বাড়ির লোকজন এই অপমৃত্যুর ঘটনাটি রেহানার বাবার বাড়ির পরিবারের কাউকে অবগত করেন নাই।
মেয়ের মৃত্যুর কথা শুনে নুরেজা খাতুন পাগলেনির মত বোদা থানায় ছুটে এসে তার মেয়ের মরদেহ দেখতে পান। এবং সাথে সাথে তার মেয়ের কি হয়েছে দেখার জন্য শরীরের দিকে তাকালে নির্যাতনের আলামত দেখতে পায়। রেহেনা আক্তারের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন। এসব নির্যাতনের আঘাত দেখে রেহেনা আক্তারের মা বলেন আমার মেয়েকে দীর্ঘদিন থেকে এই পাষণ্ড নুর আলম ও তার পরিবারের লোকজন যৌতুকের জন্য নির্যাতন করে আসছিল। আমি আমার মেয়েকে ওই বাড়িতে আর যেতে দেব না বলে সিদ্ধান্ত নিয়েছিলাম।
কিন্তু নুর আলম ও তার পরিবারের লোকজন গ্রাম্য সালিশের মাধ্যমে আমার মেয়েকে নিয়ে এসে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রেখেছে এতে কোন সন্দেহ নেই। মা নুরেজা খাতুন তার মেয়ের শরীরে জখমের চিহ্ন দেখে পুলিশকে ময়না তদন্তের জন্য অনুরোধ করেন। পরে বোদা থানা পুলিশ রেহেনা আক্তারের মরদেহ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মাধ্যমে ময়নাতদন্ত এর কাজ সম্পূর্ণ করেন। রেহেনা আক্তার এর লাশ তার মায়ের কাছে হস্তান্তর করেন।
রেহেনা আক্তারের মৃতদেহ মা নুরেজা খাতুন বাসায় নিয়ে আসার পর লাশ গোসলের সময় আরো চাঞ্চল্যকর রহস্য বেরিয়ে আসে। রেহানার শরীরে অসংখ্য নির্যাতনের চিহ্ন পাওয়া যায়। এদিকে জানা যায় রেহেনা আক্তার, এর নামাজের জানাজায় নুর আলম এমনকি তার পরিবারের কেউই অংশগ্রহণ করেন নাই এতে করে রেহেনার পরিবারের লোকজনদের মনে আরো বেশি সন্দেহ জন্ম নেয়।
এ বিষয়ে মা নুরেজা খাতুন বাদী হয়ে পঞ্চগড় বোদা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন যাহার মামলা নং ১৬। হত্যা মামলাটি দায়ের করার পর নুর আলম, ও তার পরিবারের লোকজন বলেন কয়টা মামলা করে করুক জমি জমা বিক্রি করে হলেও আমার ছেলেকে নির্দোষ প্রমাণ করবো। জানা যায় এই হত্যা মামলাটি দায়ের করার দুই বছর পেরিয়ে গেলেও আসামি মোঃ নুর আলম কে, গ্রেফতার করতে সক্ষম হন নাই পুলিশ।
কিন্তু আসামি নুর আলম, প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। ফৌজদার কার্যবিধির ১৮৯৮ এর ধারা ১৫৪ অনুসারে ১১ (ক) /৩০ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০২০) তৎসহ 201The penal Code, 1860 বর্তমান এই মামলাটি কোট থেকে সিআইডি কে তদন্ত করার জন্য আদেশ করেন। সিআইডি তদন্ত চলমান আছে।
এদিকে মামলার বাদি মা নুরেজা খাতুন মেয়ে হত্যার শাস্তির দাবি জানিয়ে সিআইডির কাছে আকুল আবেদন জানান। কিন্তু ভাববার বিষয় সিআইডি বলছেন বাদিনের এলাকায় যাওয়ার নিয়ম নেই ওটা আমার এরিয়া নয়। এদিকে রেহেনা আক্তারের মা নুরেজা খাতুন বলছেন আমার মেয়ের লাশ পুনরায় উত্তোলন করে ময়নাতদন্ত করে হলেও হত্যাকারীর বিচার চাই।

Leave a Reply