1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

তেঁতুলিয়ায় ডিসির বক্তব্য ভিডিও করতে নিষেধ, সাংবাদিকদের অনুষ্ঠান বয়কট

  • শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নবাগত জেলা প্রশাসক (ডিসি) শুকরিয়া পারভীনের বক্তব্য ভিডিও করতে নিষেধ করার প্রতিবাদে অনুষ্ঠান বয়কট করেছেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে তেঁতুলিয়া উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক মতবিনিময় সভায় এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

জানা গেছে, তেঁতুলিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় সরকারি কর্মকর্তা ও সুধীজনদের সাথে নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শুকরিয়া পারভীনের এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভার পরিচিতি পর্ব শেষে জেলা প্রশাসক যখন বক্তব্য প্রদান শুরু করেন, তখন উপস্থিত সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনে তার বক্তব্য ভিডিও করতে যান।

এ সময় জেলা প্রশাসক সাংবাদিকদের বাধা প্রদান করে বলেন, “আপনারা আমার ভিডিও করবেন না। আমি এমন কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি হইনি যে আমার বক্তব্য ভিডিও করতে হবে। এ সময় ভিডিও ধারণে নিষেধ করে ক্যামেরা বন্ধ রাখতে বলেন।

জেলা প্রশাসকের এমন আকস্মিক নিষেধাজ্ঞায় উপস্থিত সাংবাদিকরা হতভম্ব হয়ে পড়েন। তারা একে পেশাগত অবমাননা হিসেবে গণ্য করে তাৎক্ষণিকভাবে অনুষ্ঠান বয়কট করে হলরুম থেকে বেরিয়ে আসেন।

সাংবাদিকদের অভিযোগ, পেশাদারিত্বের খাতিরে নিউজের প্রয়োজনে তারা ভিডিও করতে গিয়েছিলেন, কিন্তু জেলা প্রশাসক তাদের দায়িত্ব পালনে বাধা দিয়ে সংবাদকর্মীদের অপমান করেছেন।

এ বিষয়ে মতবিনিময় সভায় আমন্ত্রিত সকল গণমাধ্যমকর্মী ক্ষোভ প্রকাশ করে বলেন, “সাংবাদিকদের কাজই হলো তথ্যের প্রয়োজনে ছবি ও ভিডিও ধারণ করা। নবাগত জেলা প্রশাসক যেভাবে আমাদের ভিডিও করতে নিষেধ করেছেন, তা আমাদের পেশাদারিত্বের ওপর আঘাত। জেলায় এর আগে কোনো জেলা প্রশাসকের কাছ থেকে এমন আচরণ আমরা দেখিনি।

এই ঘটনার পর স্থানীয় সাংবাদিকদের মাঝে তীব্র অসন্তোষ বিরাজ করছে। তারা মনে করছেন, একজন উচ্চপদস্থ কর্মকর্তার এমন আচরণ মুক্ত গণমাধ্যমের অন্তরায়।

বিষয়টি পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেনের কাছে জানালে তিনি বলেন, বিষয়টি জানলাম। বিষয়টি নিয়ে আলোচনা হবে।

উল্লেখ্য, গত ১৫ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন -২ শাখার উপ সচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত চিঠি অনুযায়ী পঞ্চগড় জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন শুকরিয়া পারভীন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews