1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি গোলাম রসুলের পরিদর্শন, সেবার মানোন্নয়নে আশ্বাস

  • সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

অভয়নগর ( যশোর ) প্রতিনিধি :

যশোরের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আমীর মো. গোলাম রসুল। সোমবার (১৩ এপ্রিল) সকাল ১০টায় তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসা সেবার সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করেন।
পরিদর্শনকালে এমপি গোলাম রসুল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আলিমুর রাজিবের সঙ্গে মতবিনিময় করেন।

এসময় তিনি হাসপাতালের বহির্বিভাগে আগত রোগীদের সঙ্গে কথা বলে তাদের প্রাপ্ত সেবা, ভোগান্তি এবং চিকিৎসকদের সংকটসহ বিভিন্ন বিষয়ে সরাসরি ধারণা নেন। রোগীদের অভিজ্ঞতা শুনে সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।

তিনি বলেন, স্বাস্থ্যসেবাকে আরও কার্যকর ও মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে শয্যাসংখ্যা বৃদ্ধি, ইউনিয়ন পর্যায়ের কমিউনিটি সেন্টার আধুনিকায়ন এবং অভিজ্ঞ চিকিৎসক নিয়োগের মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওপর চাপ কমানো জরুরি। পাশাপাশি ঝুঁকিপূর্ণ ভবন অপসারণ করে আধুনিক অবকাঠামো নির্মাণের বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা পরিদর্শনকালে হাসপাতালের বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন। এমপি তাৎক্ষণিকভাবে চিহ্নিত বিভিন্ন সমস্যার সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা জামায়াতে ইসলামী আমীর সরদার শরিফ হোসেন, সেক্রেটারি মহিউল ইসলাম, পৌর আমীর মাওলানা আলতাফ হোসাইন, পৌর সেক্রেটারি মহিউদ্দিন ফারাজীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

পরিদর্শনের অংশ হিসেবে এমপি গোলাম রসুল নারী ও শিশু ওয়ার্ড, প্রসূতি ওয়ার্ড এবং পুরুষ ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলেন। সার্বিকভাবে স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান উন্নয়নে ইতিবাচক উদ্যোগ গ্রহণের আশ্বাসে স্থানীয়দের মধ্যে আশাবাদ তৈরি হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews