1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভূঞাপুর উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করলেন- সেলিমুজ্জামান তালুকদার

  • শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

কোরবান আলী তালুকদার, টাঙ্গাইল অফিসঃ

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করলেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ সেলিমুজ্জামান তালুকদার সেলু।

শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে ভূঞাপুর প্রেসক্লাব কার্যালয়ে মতবিনিময়কালে তিনি আসন্ন নির্বাচনে নিজের পরিকল্পনা, উন্নয়ন ভাবনা ও স্থানীয় সমস্যা সমাধানে করণীয় বিষয়ে সাংবাদিকদের সামনে তুলে ধরে নিজের প্রার্থীতা ঘোষণা করেন এবং তার দীর্ঘ রাজনৈতিক পথচলা ও সাংগঠনিক অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

মতবিনিময় সভায় সেলিমুজ্জামান তালুকদার সেলু বলেন- বিএনপি’র প্রতিষ্ঠাকাল থেকেই আমি দলের সাথে যুক্ত ছিলাম এবং আছি। অতীতের দুঃসময়েও রাজপথে ছিলাম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে জনগণের পাশে আছি এবং জীবনের শেষ সময়টুকু ভূঞাপুরের মানুষের জন্য করতে চাই।

তিনি আরো বলেন- আমি কখনো দলের বিপক্ষে কোন কর্মকান্ড করিনি এবং ভবিষ্যতেও করবো না। কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃত্বের সিদ্ধান্তই তার কাছে চূড়ান্ত। আমাদের প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং আমার প্রিয় নেতা মজলুম জননেতা এডভোকেট আব্দুস সালাম পিন্টু যে সিদ্ধান্ত দেবেন, আমি তা মাথা পেতে নিব। পরিশেষে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপি’র উপদেষ্টা এডভোকেট খসরু মিয়া, ফলদা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সাইদুর রহমান খান মোনায়েম সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews