টাঙ্গাইলের ভূঞাপুরে মাদকবিরোধী অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ এপ্রিল) রাত্রি ৩ টার দিকে ভূঞাপুর পৌর এলাকার বাহাদিপুর রেলক্রসিং সংলগ্ন সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, টাঙ্গাইল জেলার পুলিশ সুপারের নির্দেশনায় এবং ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাবির রহমানের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মেহেরাজুল ইসলাম রুবেলের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন।
এ সময় গ্রেপ্তারকৃত মোঃ সাকিব (২২) উপজেলার বিলচাপড়া গ্রামের মোঃ আশরাফ আলীর ছেলে। তার কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় ২ হাজার টাকা।
এবিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাব্বির রহমান জানান- এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply