জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ২দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু হয়েছে। বুধবার সকাল ১১টায় ঢাকা জাতীয় বিজ্ঞান প্রযুক্তি যাদুঘর তত্বাবধানে,
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায়, উপজেলা প্রশাসনের আয়োজনে ঘাটাইল গন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার( ভূমি) জাহিদুর রহমান।
এ সময় উপজেলা কৃষি অফিসার দিলশাদ জাহান, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম, পাকুটিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জীবুন নেসা প্রমুখ।
জিবিজি সরকারি কলেজ, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সালেহা ইউসুফজাই, গন পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়, ঘাটাইল গন উচ্চ বিদ্যালয়, মুকুল একাডেমির উচ্চ বিদ্যালয়,
পাকুটিয়া স্কুল এন্ড কলেজ ধলাপাড়া চন্দন উচ্চ বিদ্যালয়, এমকে ডিম আর উচ্চ বিদ্যালয় সহ উপজেলার বিভিন্ন স্কুলের অংশ গ্রহণে মেলায় ২৪টি ষ্টল বরাদ্দ দেওয়া হয়।

Leave a Reply