টাঙ্গাইলের ভূঞাপুরে এইচএসসি পরীক্ষা-কেন্দ্র ভূঞাপুর সদরে স্থানান্তরের দাবিতে ইবরাহীম খাঁ সরকারি কলেজ শিক্ষার্থীরা মানববন্ধন ও উপজেলা নির্বাহী বরাবর স্মারকলিপি প্রদান করেন।
মঙ্গলবার (০৭ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চত্বরে ইবরাহীম খাঁ সরকারি কলেজ শিক্ষার্থীদের আয়োজিত সহস্রাধিক শিক্ষার্থী এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
এসময় শিক্ষার্থীরা বলেন- ইবরাহীম খাঁ সরকারি কলেজটি ভূঞাপুরের প্রাণকেন্দ্র অবস্থিত। উপজেলার যেকোনো প্রান্ত হতে এই কলেজে আসার পর্যাপ্ত পরিবহন সুবিধা রয়েছে। কিন্তু ভূঞাপুর হতে নিকরাইল কেন্দ্রে (শমসের ফকির মহিলা কলেজ) যাওয়ার পর্যাপ্ত পরিবহন সুবিধা নেই। উক্ত কেন্দ্রে যাতায়াতের রাস্তা সরু এবং খানাখন্দে ভরা।
যে কারণে প্রায়ই শিক্ষার্থীদের দূর্ঘটনার শিকার হতে হয়। দূরত্ব বেশি হওয়ার কারণে অনেক সময় যথাসময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো কষ্টকর হয়ে পড়ে। ঝড়বৃষ্টির কারণে অনেক সময় ভিজে যেতে হয়।
শিক্ষার্থীরা আরো বলেন- উক্ত কলেজ কেন্দ্রটিতে প্রায় ১ হাজার ৫’শ জন শিক্ষার্থীর পরীক্ষা গ্রহণের পর্যাপ্ত সুবিধা ও আবাসিক ব্যবস্থা নেই। তাই আগামী এইচএসসি পরীক্ষা-কেন্দ্রটি নিকরাইল শমসের ফকির মহিলা কলেজ হতে ভূঞাপুর সদরে নির্ধারণের জোর দাবি জানাচ্ছি। তা না হলে আমরা লাগাতর কর্মসূচিতে যেতে বাধ্য হবো।

Leave a Reply