1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন

  • রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ১১২ বার পড়া হয়েছে

কে এম শাহীন রেজা, কুষ্টিয়া অফিস :

বৃটিশ আমেরিকান টোব্যাকোর মিরপুর লিফ ডিপোর শ্রমিক সরবরাহের জন্য পেশি শক্তির ব্যবহার করতে গিয়ে প্রতিরোধের শিকার হয়েছেন কুষ্টিয়া জেলা কৃষক দলের আহ্বায়ক কুষ্টিয়া জেলার বারখাদা এলাকার ত্রিমোহনীর মৃত বজলুর রহমানের ছেলে আরিফুর রখমান সুমন (৫০)।

গত শনিবার সকালে তিনি ভাড়াটে লোকজন নিয়ে লিফ ডিপোর কাজ দখলে নিতে গেলে প্রকৃত ঠিকাদারের শ্রমিক ও প্রশাসনের বাধার মুখে সেখান থেকে সরে আসেন। এ ঘটনার পর সেখানকার তালিকাভুক্ত বৈধ ঠিকাদার সিহাব উদ্দিনকে নিয়ে সুমন সরকার শহরের পাঁচ রাস্তার মোড়ে মানববন্ধনের আয়োজন করে নানা মিথ্যাচার করেন।

সুমন দাবি করেন, সিহাব উদ্দিন লোকজন নিয়ে তার ঠিকাদারী কাজ দখলে নিতে সেখানে যান এবং তাকে পিস্তল দেখিয়ে হুমকি দেন।
এদিকে সিহাব উদ্দিন বলেন, কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে অবস্থিত, এখানে শ্রমিক সরবরাহসহ অন্যান্য কাজের তিনি বৈধ ঠিকাদার।

বিগত ৪৫ বছর ধরে তিনি সুনামের সঙ্গে এ ব্যবসা পরিচালনা করে আসছেন। তার সুনাম ক্ষুন্ন করতে সুমন সরকার মিথ্যাচার করে আসছেন। তিনি অভিযোগ করেন, সুমন তার প্রতিষ্ঠানে অনধিকারভাবে প্রবেশ করে শ্রমিকদের প্রভাবিত করার পাশাপাশি নিজেকে ভেন্ডর হিসেবে প্রতিষ্ঠিত করার অপচেষ্টা চালাচ্ছেন। সেখানে কাউকে অস্ত্র দেখানো বা হুমকি দেওয়ার মতো ঘটনা ঘটেনি।

তিনি আরও বলেন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের (বিএটিবি) ভেন্ডরশিপ একটি কঠোর নীতিমালার মাধ্যমে পরিচালিত হয় এবং এটি কোনোভাবেই সহজলভ্য নয়। এখানে ব্যবসায়ীক অভিজ্ঞতা, সততা ও কথা ও কাজের মিল থাকা জরুরি। তিনি বলেন, প্রভাব খাটিয়ে, গায়ের জোরে এবং শ্রমিকদের ফাঁকি দিয়ে এখানে কাজ করার কোন সুযোগ নেই।

সিহাব উদ্দিন বলেন, তিনি বরাবরই আইনের প্রতি শ্রদ্ধাশীল, সে কারণে তিনি কুষ্টিয়া পুলিশ সুপার ও র‌্যাব-১২ কুষ্টিয়ার কোম্পানি কমান্ডারের বরাবর সুমন গংদের নামে লিখিত অভিযোগ করেন।

তিনি জানান, সুমন এর আগেও পেশি শক্তির ব্যবহার করে জোরপূর্ক কাজ নিতে চাওয়ায় ২০২৪ সালের ১৫ আগস্ট পুলিশ সুপার, কুষ্টিয়া বরাবর ব্রিটিশ আমেরিকার টোব্যাকোর রিজিওনাল ম্যানেজার একটি অভিযোগ দায়ের করেন। বিএটি বাংলাদেশের বৈধ ঠিকাদার হিসেবে তিনিও সে সময় একই রকম অভিযোগ পুলিশ সুপার ও র‌্যাব বরাবর করেছিলেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews