1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ঈশ্বরদী থানায় নারীসহ রাতকাটানো চেষ্টাকারী ভুয়া জজ আটক

  • বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

এস, এম আকাশ, ঢাকা বিভাগীয় ব্যুরোঃ

নিজেকে সহকারী জজ পরিচয় দিয়ে এক নারীসহ ঈশ্বরদী থানায় হাজির হন এক প্রতারক। শুধু পরিচয় দিয়েই ক্ষান্ত হননি, চেয়েছেন রাত কাটানোর জন্য খোদ পুলিশের বিশেষ পাহারা। ওসির বুদ্ধিমত্তায় জজ পরিচয়ধারী সেই প্রতারক এখন থানাহাজতে।

মঙ্গলবার (৩১ মার্চ) রাত ১০টার দিকে পাবনার ঈশ্বরদী থানায় অবস্থানকালে ওই ভুয়া জজকে আটক করা হয়।
আটক ওই ভুয়া জজের নাম সৈয়দ জিয়া পীর মোহাম্মদ আলী। তিনি যশোরের কোতোয়ালি থানার বাগমারা গ্রামের মৃত আব্দুল আলীমের ছেলে।

ঈশ্বরদী থানার ওসি মো. মমিনুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রে জানা যায়, ওই ব্যক্তি এক নারীসহ ঈশ্বরদী থানার ওসির কক্ষে উপস্থিত হয়ে নিজেকে যশোর জেলার সহকারী জজ হিসেবে পরিচয় দেন।

এ সময় তিনি পুলিশি পাহারায় রাত্রীযাপনের জন্য সহযোগিতা চান। তবে তার কথাবার্তা ও আচরণে অসঙ্গতি দেখা দিলে পুলিশের সন্দেহ হয়।
পরে তাৎক্ষণিক তার পরিচয় যাচাই-বাছাই শুরু করে পুলিশ। যাচাই শেষে নিশ্চিত হওয়া যায়, তিনি কোনো বিচারক নন, বরং ভুয়া পরিচয় দিয়ে প্রতারণার উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিলেন।

এদিকে ঘটনার সময় তার সঙ্গে থাকা নারী পরিস্থিতি বুঝতে পেরে দ্রুত স্থান ত্যাগ করেন। স্থানীয় সূত্রে আরও জানা যায়, তিনি আগে ভূমি অফিসে তহশিলদার হিসেবে কর্মরত ছিলেন।

তবে নৈতিক স্খলনের অভিযোগে তিনি চাকরি হারান।ঈশ্বরদী থানার ওসি মো. মমিনুজ্জামান জানান, ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর ওই ব্যক্তিকে আটক করা হয়েছে।

বর্তমানে তিনি থানা হাজতে রয়েছেন। তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews