1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

রেজাউল করিম ও শামসুল ইসলামকে রাজশাহী প্রেসক্লাবের কারণ দর্শানোর নোটিশ

  • সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ১১৫ বার পড়া হয়েছে

ফয়সাল আজম অপু, চাপাইনবাবগঞ্জ অফিস :

রাজশাহী প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য রেজাউল করিম ও শামসুল ইসলামকে আনুষ্ঠানিকভাবে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। তাদের সাম্প্রতিক এক বক্তব্যকে কেন্দ্র করে সংগঠনের গঠনতন্ত্র পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে এ নোটিশ জারি করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

নোটিশে উল্লেখ করা হয়, রাজশাহী প্রেসক্লাব একটি ঐতিহ্যবাহী ও গণতান্ত্রিকভাবে পরিচালিত সাংবাদিক সংগঠন, যা ১৯৫৪ সাল থেকে নিজস্ব গঠনতন্ত্রের আলোকে নিয়মতান্ত্রিকভাবে পরিচালিত হয়ে আসছে।

সংগঠনের মর্যাদা ও শৃঙ্খলা বজায় রাখা প্রত্যেক সদস্যের জন্য বাধ্যতামূলক।প্রেসক্লাব সূত্রে জানা গেছে, গত ২৮ মার্চ ২০২৬ তারিখে রাজশাহী প্রেসক্লাবের সামনে বরেন্দ্র প্রেসক্লাবের আয়োজিত এক মানববন্ধনে অংশ নিয়ে রেজাউল করিম ও শামসুল ইসলাম যে বক্তব্য প্রদান করেন, তা প্রেসক্লাববিরোধী হিসেবে বিবেচিত হয়েছে। গঠনতন্ত্র অনুযায়ী এ ধরনের কর্মকাণ্ডকে শৃঙ্খলাবিরোধী হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এ প্রেক্ষিতে, তাদের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না—তা নোটিশ প্রাপ্তির সাত (৭) কার্যদিবসের মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব প্রদান করতে ব্যর্থ হলে, সংশ্লিষ্টদের বিরুদ্ধে গঠনতান্ত্রিক বিধান অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে দপ্তর সম্পাদক মোঃ মোজাম্মেল হোসেন বাবুর স্বাক্ষরিত এ নোটিশ জারি করা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews