রাজশাহীর গোদাগাড়ী থানাধীন স্লুইজ গেট বাজারে মরা গরু জবাই করে মাংস করার অভিযোগে আশরাফুল ইসলাম (৫০) নামের এক মাংস বিক্রেতাকে আটক করে পুলিশ।
তবে সেদিনই রাতের আধারে টাকার বিনিময়ে আশরাফুলকে ছেড়ে দেয় পুলিশের টহল দল।
আটক আশরাফুলের বাড়ি উপজেলার মোহনপুর ইউনিয়নের বৈদ্যপুর গ্রামে, সে মৃত এলতাস আলীর ছেলে।
স্থানীয় লোকজন জানায়, গত রবিবার রাত ২ টার দিকে মাংস বিক্রেতা আশরাফুল কসাই গোদাগাড়ী উপজেলার লস্করহাটী গ্রাম থেকে ৪০ হাজার টাকা দিয়ে একটি অসুস্থ গরু কেনেন। গরুটি গাড়িতে ওঠানোর সময় মারা গেলে তাৎক্ষণিক গরুর মালিক ইসারুলের সহযোগিতায় জবাই করে ফেলেন কসাই আশরাফুল।
পরে রাতেই স্লুইজ গেট বাজারে মরা গরু নিয়ে এসে চামড়া ছিলার সময় স্থানীয় লোকজন গোদাগাড়ী থানা পুলিশকে খবর দেন। রাতেই পুলিশের একটি টিম এসে মরা গরু সহ আশরাফুল কসাইকে হাতেনাতে আটক করে কিন্তু দফারফা করে মরা গরুটি ফেলে দিতে বলে চলে যান পুলিশ।
এ ব্যাপারে স্থানীয় নবাব আলী নামে একজন ব্যবসায়ী, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরা গরু জবাই করা সত্য ঘটনা। আমি রবিবার রাত ২টার দিকে বিষয়টি জানতে পেরে ঘটনা স্থলে গিয়ে দেখতে পাই মরা গরু পুলিশের বাধার কারনে আশরাফুল কসাই রাস্তার পাশে ফেলে দিয়েছে। তিনি এলাকাবাসীর পক্ষে আশরাফুল কসাই এর উপযুক্ত বিচার ও শাস্তি দাবি করে।
অভিযুক্ত আশরাফুল কসাই মরা গরু জবাই এর কথা অস্বীকার করে বলেন, আমি মরা গরু জবাই করিনি, গরুটি পা ভেঙে যাওয়ার কারনে পাশের গ্রামের লস্করহাটীর ইসারুল তার বাড়িতে জবাই করে।
আমি সেখান থেকে জবাই করা অবস্থায় স্লুইজ গেট বাজারে নিয়ে এসে রাস্তার পাশেই চামড়া ছাড়ানোর সময় পুলিশ এসে সত্য ঘটনা শোনার পর চলে যায়। রাত দুইটার সময় এত গভীর রাতে কেনো গরু জবাই করলেন এবং গরু মাংস না করে রাস্তার পাশে ফেলে দিলেন কেনো এমন প্রশ্ন করলে কোনো সদুত্তর দিতে পারেনি আশরাফুল কসাই।
গরুর মালিক লস্করহাটী গ্রামের হাবিবুরের ছেলে ইসারুলের নিকট বিষয়টি জানতে চাইলে বলেন, গরু মরা কিংবা অসুস্থ না। গরুর পা ভেঙে যাওয়ার কারনে জবাই করে আশরাফুল কসাই এর বিক্রয় করেছিলাম। মরা গরু না হলে রাতে জবাই করলেন কেনো তাছাড়া পুলিশ ডাকার পরও ঘটনাস্থলে যাননি কেনো?
এবং কোন মৌলভী জবাই করেছিলো এমন প্রশ্নে গরুর মালিক ইসারুল বলে সেদিন রাতে মাল খেয়েছিলাম তাই যায়নি। পুলিশকে টাকা দেয়ার কথা স্বীকার করে ইসারুল অশ্লিল ভাষায় গালাগালি করে।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন মুঠোফোনে জানান, স্থানীয় লোকজনের মুখে বিষয়টি শুনেছি। তবে আমার কোনো পুলিশ ঘটনাস্থলে যাওয়া কিংবা টাকা নেওয়ার বিষয় জানিনা,
বলে অস্বীকার করেন। তাছাড়া এখনো মরা গরু জবাই এর বিষয়ে সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি তাছাড়া কেউ অভিযোগও করেনি। অভিযোগ করলে তদন্ত সাপেক্ষ আইনি ব্যবস্থা নেয়া হবে।
এলাকাবাসীর দাবী অবৈধভাবে মরা গরু জবাই এর অভিযোগে আশরাফুল কসাই সহ তার আরও দুই ভাইকে বিচারের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হোক। শাস্তি নাহলে আবারও এধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটাবে।

Leave a Reply