লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় আসন্ন উপজেলা নির্বাচনকে সামনে রেখে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আলোচনায় এসেছেন মোঃ মাহাবুল ইসলাম। তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে মাদকমুক্ত ও সুন্দর সমাজ গড়ার প্রত্যয়ে তিনি মাঠে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন।
পাটিকাপাড়া ইউনিয়নের বাসিন্দা মাহাবুল ইসলাম পেশায় একজন সফল ব্যবসায়ী হলেও মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্য নিয়েই রাজনীতিতে অংশগ্রহণ করেছেন। ইতোমধ্যে সাধারণ মানুষ, বিশেষ করে তরুণদের মাঝে তার গ্রহণযোগ্যতা বাড়ছে।
তিনি জানান, মাদকমুক্ত সমাজ গড়া এবং তরুণদের সঠিক পথে এগিয়ে নেওয়াই আমার মূল লক্ষ্য। সবাইকে সঙ্গে নিয়েই একটি নিরাপদ ও উন্নত সমাজ গড়ে তুলতে চাই।
তিনি আরও বলেন, নির্বাচনে জয়ী হলে এলাকায় চাঁদাবাজি ও অন্যায় কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। পাশাপাশি গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোকে তিনি নিজের দায়িত্ব হিসেবে দেখেন।
স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি তাদের মতামত শোনেন এবং সবার দোয়া ও সমর্থন কামনা করেন। নির্বাচনে জয়ী হয়ে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন।

Leave a Reply