টাঙ্গাইলের ঘাটাইলে সারাদেশের ন্যায় নানা কর্মসুচীর মধ্য দিয়ে মহানস্বাধীনতা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, রাজনৈতিক , সামাজিক সংগঠনের পুস্পস্তবক অর্পন করেন।
সূর্যদয়ের সাথে সাথে একত্রিশবার তপোধ্বনি, জাতীয় পতাকা উত্তোলন, পুস্পস্তবক অর্পন ও শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
পরে উপজেলা প্রশাসন আয়োজিত জিবিজি কলেজ মাঠ প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে বেলুন এবং শান্তির পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
মুকুল একাডেমি, জিবিজি সরকারী কলেজ সহ বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষার্থীদের অংশ গ্রহনে শারিরীক কসরত ও দেশাত্ববোধক প্রদর্শন করে মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার (ভ’মি) জাহিদুর রহমান। ঘাটাইল থানা অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ মোকছেদুর রহমান,
উপজেলা কৃষি কর্মকর্তা দিলশাদ জাহান, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বাহাউদ্দীন সারোয়ার রিজভী, ভেটেরিনারী সার্জন জাফরুল হাসান রিপন,
বিআরডিবি চেয়ারম্যান মোঃ হারুনর রশিদ, সাবেক পৌর মেয়র আব্দুর রশিদ মিয়া, টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী দলের সাবেক সহসভাপতি মঞ্জুরুল হক মঞ্জুসহ অনুষ্ঠানে গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply