1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ঘাটাইলে পিতা হত্যার দায়ে পুত্র আটক

  • মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধি : 

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় পারিবারিক বিরোধের জেরে নিজ বৃদ্ধ পিতাকে নির্মমভাবে হত্যা করার ঘটনায় অভিযুক্ত ছেলে মোঃ আসলাম শেখ (৩২) কে গ্রেফতার করেছে ঘাটাইল থানা পুলিশ।

মঙ্গলবার (২৩ মার্চ) দিবাগত রাত ১ টায় ঘাটাইল উপজেলার রসুলপুর ইউনিয়নের আমতলা বাজার এলাকা থেকে পলাতক আসামি আসলাম শেখকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারের পর আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলে তিনি ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

ঘাটাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোকছেদুর রহমান জানান, আসামি আসলাম শেখ কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এ ঘটনার সাথে তিনি জড়িত থাকার কথা স্বীকার করে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে এবং এ সংক্রান্ত পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

উল্লেখ্য যে, গত ২২ নভেম্বর সকালে উপজেলার রসুলপুর ইউনিয়নের রসুলপুর হামকুড়া (চৌরাস্তা) গ্রামে নিহত আরশেদ আলী (৮০) প্রতিদিনের মতো সকাল আনুমানিক ৯টা ১০ মিনিটে তার বসতবাড়ির পূর্ব পাশে নিজ আবাদী জমিতে রোদ পোহাতে বসেছিলেন।

এর আগে থেকেই পারিবারিকভাবে টাকা-পয়সা সংক্রান্ত বিষয় নিয়ে তার ছেলে আসলাম শেখের সঙ্গে বিরোধ চলছিল।

ঘটনার দিন সকালে ওই বিরোধের জেরে পিতা-পুত্রের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সকাল আনুমানিক সাড়ে ৯টায় আসলাম শেখ পূর্ব পরিকল্পিতভাবে বা হঠাৎ উত্তেজিত হয়ে পেছন দিক থেকে এসে বাঁশের গোড়ালি দিয়ে তার পিতার মাথায় পরপর ২-৩টি আঘাত করে।

এতে আরশেদ আলীর মাথার পেছনে মারাত্মক জখম হয় এবং প্রচুর রক্ত-ক্ষরণ শুরু হলে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে মধুপুর হাসপাতালে নেওয়া হলে সকাল সাড়ে ১০টায় তিনি মৃত্যু বরণ করেন। ঘটনার পরপরই আসামি আসলাম শেখ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ ঘটনায় নিহতের মেয়ে মোছাঃ আছমা বেগম বাদী হয়ে ঘাটাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন । মামলা দায়েরের পর থেকে পলাতক আসামিকে গ্রেফতারের লক্ষ্যে ঘাটাইল থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসছিল।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews