1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভূঞাপুরে অনিয়মের সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ

  • বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

কোরবান আলী তালুকদার, টাঙ্গাইল অফিসঃ

 টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশ করায় বাংলা এডিশনের সাংবাদিকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে অভিযুক্ত ইউপি প্যানেল চেয়ারম্যান রাশিদুল ইসলাম ফকির। এ ঘটনাকে কেন্দ্র করে উপজেলাজুড়ে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা।

ভুক্তভোগী সাংবাদিক আতিফ রাসেল (মোঃ রাসেল মিয়া) উপজেলার মাটিকাটা গ্রামের আব্দুর রশিদের ছেলে এবং অনলাইন নিউজ পোর্টাল ‘বাংলা এডিশন’-এর টাঙ্গাইল জেলা প্রতিনিধি ও প্রতিদিনের বাংলাদেশের ভূঞাপুর প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

গত শুক্রবার ১৩ মার্চ নিকরাইল ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগে ‘বাংলা এডিশন’ এর অনলাইন বিভাগে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়।

 প্রতিবেদনে উল্লেখ করা হয়, সরকারিভাবে প্রতি কার্ডধারীর জন্য ১০ কেজি চাল বরাদ্দ থাকলেও বাস্তবে তা সাড়ে ৮ কেজি করে দেয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, একটি নির্দিষ্ট বালতি দিয়ে চাল মাপার সময় সেখান থেকে হাত দিয়ে কিছু অংশ সরিয়ে রাখা হচ্ছে। পরবর্তীতে সুবিধাভোগীরা চাল মেপে দেখেন, তা প্রায় সাড়ে ৮ কেজি হচ্ছে বলে অভিযোগ করেন একাধিক ব্যক্তি।

প্রতিবেদন সংবাদটি প্রকাশের পর নিকরাইল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ‘রাশিদুল ইসলাম ফকির’ ওই সংবাদকে অপপ্রচার আখ্যা দিয়ে ভূঞাপুর থানায় সাংবাদিক আতিফ রাসেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালিয়েছে আখ্যা দিয়ে রাশিদুল ইসলাম বলেন- চাল কম দেয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

সাংবাদিক আতিফ রাসেল বলেন- সরেজমিনে গিয়ে ভিজিএফের চাল পাওয়া সুবিধাভোগীদের অভিযোগের ভিত্তিতে সংবাদটি করা হয়েছে। যার সকল ডকুমেন্টস আমার কাছে রয়েছে।

এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাব্বির হোসেন জানান- এ সংক্রান্ত বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে তদন্ত চলমান রয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews